,

জাপানের স্কুলে চুল কালো করতে ‘বাধ্য করা হয়েছে’ তরুণীকে

news-image

অনলাইন ডেস্ক : জাপানের ওসাকা এলাকায় একটি স্কুলে ১৮ বছর বয়সী এক তরুণীর বাদামি চুল কালো করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ওই তরুণী।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়,  বাদামি চুল নিয়ে জন্মগ্রহণ করেন ওই তরুণী। তিনি গণমাধ্যমকে জানান,  নিয়ম অনুযায়ী চুল কালো না করলে তাঁকে স্কুল ছাড়তে হতো। কিন্তু নির্দেশনা মানতে গিয়ে তাঁর চুল ও মাথার তালুর ক্ষতি হয়েছে।

কাইফুকান নামের ওই স্কুল কর্তৃপক্ষের ভাষ্য, তাদের প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা চুল রাঙাতে বা বিবর্ণ করতে পারে না।

ওই ছাত্রীর মায়ের ভাষ্য, জন্মগতভাবে বাদামি চুলের বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এর পরও তাঁর মেয়ের চুল কালো করতে বাধ্য করা হয়েছে।

কিছু গণমাধ্যমের খবরে বলা হয়, গত বছরের সেপ্টেম্বরের পর থেকে ওই ছাত্রী আর স্কুলে যাননি।

এদিকে চুল রাঙাতে বাধ্য করার ক্ষতিপূরণ হিসেবে স্কুলছাত্রী স্থানীয় সরকারের কাছে ১৯ হাজার ৩০০ ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ওসাকা প্রশাসনও ওই ছাত্রীর দাবি নাকচ করতে আদালতের দ্বারস্থ হবে বলে শোনা গেছে।

মামলার বিষয়ে জানতে চাইলে কাইফুকান স্কুলের প্রধান শিক্ষক মাসাহিকো তাকাহাশি বিবিসির কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে