সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে সড়ক দুর্ঘটনায় মিয়ানমারের কনসাল-জেনারেলের মৃত্যু

news-image
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে কলকাতার অদূরে জি টি রোডে এক ভয়াবহ দুর্ঘটনায় কলকাতায় নিযুক্ত মিয়ানমারের কনসাল-জেনারেল পোই সোই। তার বয়স হয়েছিল ৪৯। দুর্ঘটনায় মারাত্মক জখম তার স্ত্রী নিও আও। তাকে রাঁচির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন তার ব্যক্তিগত সহকারী এবং গাড়ির চালক।
কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, শনিবার সকাল দশটায় ঝাড়খণ্ডের গিরিডি জেলার নিমিয়াঘাট থানা এলাকায়, জি টি রোড ধরে কলকাতার দিকে আসছিল কনসাল-জেনারেলের গাড়িটি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, কলকাতার দিক থেকে আসা একটি দ্রুত গতির মালবোঝাই ট্রাক গাড়িটির বাঁদিকে সজোরে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ কর্মীরা এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে।
গিরিডির এসপি অখিলেশ সিংহ ভেরিয়ার বলেন, ‘‘কনসাল-জেনারেলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের সঙ্গে সঙ্গেই রাঁচীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে।’ কনসাল-জেনারেলের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তিনি বলেন, ‘দুঃখজনক ঘটনা। ওর আত্মার শান্তি কামনা করছি।’ পাশাপাশি, নয়াদিল্লীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, তারা মিয়ানমার দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখেছেন। ভারত সরকার প্রয়োজনীয় সবরকম সাহায্যের ব্যবস্থা করছে। এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা