,

ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

news-image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানের নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হলো টসে হেরে। দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক জেপি ডুমিনি ব্লমফন্টেইনে সিরিজের প্রথম ম্যাচের টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সংগ্রহ ২.৩ বলে ১ উইকেট হারিয়ে ১৯ রান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে এখন পর্যন্ত কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। টেস্ট এবং ওয়ানডে দুই ফরমেটের সবগুলো ম্যাচেই হেরেছে লাল-সবুজের দল। এবার মিশন টি-টোয়েন্টি। ২০ ওভারের ক্রিকেটের প্রথম ম্যাচে সাকিব-মুশফিকরা মুখোমুখি প্রোটিয়াদের। এ ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

এই ম্যাচে চার পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও তরুণ পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকে একাদশে নেওয়া হয়েছে।

চোটের কারণে দেশে ফিরে এসেছেন ওপেনার তামিম ইকবাল ও পেসার মুস্তাফিজুর রহমান। তাদের অনুপস্থিতিতে বাংলাদেশ কি পারবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে।

যদিও বরাবরই আশাবাদের কথা শুনিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তাঁর বিশ্বাস, এই ম্যাচে বাংলাদেশের পক্ষে সম্ভব ভালো কিছু করা।

তবে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলটি কিছুটা দুর্বল। ইমরান তাহির, কাগিসো রাবাদা, ফাফ দু প্লেসির মতো তারকা ক্রিকেটারদের ছাড়াই মাঠে নামতে হচ্ছে তাদের। নিয়মিত অধিনায়ক দু প্লেসি চোটের কারণে ছিটকে পড়েছেন। অন্যদের বিশ্রাম দেওয়া হয়েছে। এ ম্যাচের স্বাগতিক দলের নেতৃত্বে থাকবেন জেপি ডুমিনি।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক),সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও সাইফুদ্দিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে