সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করলেন মাহমুদা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :বাংলাদেশের মেয়ে মাহমুদা সুলতানাকে ‘ইনোভেটর অব দ্য ইয়ার’ পুরস্কারে মনোনীত করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা)। তিনি সেখানে রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।

মহাশূন্যে ব্যবহারের ন্যানোম্যাটেরিয়ালস এবং ছোট আকারের বিভব ডিটেক্টরসহ নানা যন্ত্রপাতি উদ্ভাবনে অসামান্য সৃজনশীলতার স্বাক্ষর রাখায় তাকে এ সম্মানে সম্মানিত করা হয়। নাসার গডার্ড স্পেস ফাইট সেন্টারের ইন্টারনাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নামক কর্মসূচির আওতায় তিনি একজন ন্যানো-টেকনোলজি বিশেষজ্ঞ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন নাসার গডার্ডের প্রধান কর্মকর্তা পিটার হিউজেস।

পিটার বলেন, মাহমুদা নাছোড়বান্দা ও সৃজনশীল উদ্ভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন এবং নিজের কারিগরি দক্ষতা আর বিচক্ষণতায় অভিভূত করেছেন সবাইকে। ২০১০ সালে নাসায় যোগ দেবার ক’মাসের ভেতরেই গ্রাফিন (এক ধরনের পারমাণবিক স্কেল) ভিত্তিক সেন্সর উন্নয়নে মাহমুদা স্বপ্রতিভায় সবার চেয়ে এগিয়ে থাকেন।

সুলতানা বলেন, ২০১০ এ আমি নাসার গডার্ডে এসে দেখি গ্রাফিন নিয়ে কেউই উল্লেখযোগ্য কিছু করছেন না, যদিও ব্যাপারটা উত্তেজনায় ভরপুর। আমি দেখাতে চেয়েছি মহাশূন্য গবেষণায় গ্রাফিন কতটা ভূমিকা রাখতে পারে!

উল্লেখ্য, বাংলাদেশি তরুণী মাহমুদা সুলতানা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাউদার্ন ইউনিভার্সিটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর শিক্ষা নেন। এরপর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন প্রতিভাবান এই বাংলাদেশি নারী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা