,

নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পানামা পেপারস কেলেঙ্কারি মামলার জেরে পদচ্যুত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার দুর্নীতির দুই মামলায় ইসলামাবাদের দুর্নীতিবিরোধী জাতীয় জবাবদিহিতা আদালত এ পরোয়ানা জারি করেন।

খবর এএফপি।
নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির দুই মামলায় জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে মামলার পরবর্তী শুনানির জন্য জবাবদিহিতা আদালত ৩ নভেম্বর দিন ধার্য করেছেন বলে জানান নওয়াজের অন্যতম আইনজীবী জাফির খান।

নওয়াজের আইনজীবীরা জানান, ক্যান্সারে আক্রান্ত অসুস্থ স্ত্রীকে দেখতে চলতি মাসের শুরুতে লন্ডন যান নওয়াজ শরিফ। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন।

গত ২৮ জুলাই পানামা পেপারস কেলেঙ্কারি মামলার রায়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করেন। এরপর তিনি পদত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে