,

রাখাইনে ত্রাণকর্মীদের রোহিঙ্গাশিবিরে যেতে বাধা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইনে ‘জাতিগত নিধন’ অভিযানের শিকার মুসলিম রোহিঙ্গাদের একটি শিবির পরিদর্শনে যেতে ত্রাণকর্মীদের বাধা দিয়েছে একদল বৌদ্ধ বিক্ষোভকারী।

বুধবার আঞ্চলিক প্রশাসক ও একজন মানবাধিকার কর্মী রয়টার্সকে জানান, রাজ্যের মধ্যাঞ্চলীয় মাইবুন শহরে বৌদ্ধ সম্প্রদায়ের বিক্ষোভের মুখে দাতব্য সংস্থা ‘রিলিফ ইন্টারন্যাশনালের’ (আরআই) একটি দলকে বাস্তুচ্যুত মুসলিমদের একটি শিবির পরিদর্শনে যেতে দেয়া হয়নি। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন প্রবাসী রাখাইনের অন্তত ১০ জন্য ওই দলটিতে ছিল।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাখাইনে গত ২৪ অাগস্ট রাতে কয়েকটি সেনা-পুলিশ চৌকিতে হামলার পর মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে নতুন করে দমন অভিযানে নামে। এরপর গত দুই মাসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এর আগে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, রাখাইনে মুসলিমশিবিরে খাদ্য সহায়তা বিলম্বিত হচ্ছে এবং শুধু বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের শিবির পরিদর্শন করার অনুমতি দেওয়া হচ্ছে।

মিয়ানমারে ‘রিলিফ ইন্টারন্যাশনালের’ পরিচালক সামির মালহা এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে