,

মাদ্রিদের পরিকল্পনা মানবে না কাতালোনিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক :কাতালোনিয়ার নেতা কার্লোস পুজেমন বলেছেন, বার্সেলোনায় মাদ্রিদের নিয়ন্ত্রণ পরিকল্পনা তিনি মানবেন না। স্থানীয় সময় শনিবার রাতে ওই প্রতিক্রিয়া জানান পুজেমন।

১৯৩৯-১৯৭৫ সালে জেনারেল ফ্রাঙ্কোর স্বৈরশাসনের পর এটাকে কাতালোনিয়ার সংবিধান লঙ্ঘনের সবচেয়ে বাজে উদাহরণ হিসেবে অভিহিত করেন তিনি।

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় কাতালোনিয়ার সরকার বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে নতুন নির্বাচনের আগ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীরা ওই অঞ্চলের সরকারের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে গণভোটের পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

পুজেমন এক প্রতিক্রিয়ায় বলেন, আলোচনার সব প্রস্তাব প্রত্যাখ্যানের পর স্পেন সরকার কাতালানের গণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাজয়ের পরিকল্পনার প্রতিক্রিয়ায় কাতালান পার্লামেন্টে অধিবেশন ডাকবেন বলে জানিয়েছেন তিনি।

ইউরোপীয় নাগরিকদের প্রতি ইংরেজি ভাষায় আহ্বান জানিয়ে পুজেমন বলেন, ইউরোপীয় ইউনিয়ন মনে করছে, কাতালোনিয়া ঝুঁকির মধ্যে রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় কাতালোনিয়ার নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেয়ার পর ফের বিক্ষোভে নেমেছে লাখো জনতা। স্থানীয় সময় শনিবার কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় প্রায় চার লাখ ৫০ হাজার লোক বিক্ষোভে জড়ো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে