সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নগ্ন থাকতে পছন্দ করেন তারা

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ায় প্রকাশ্যে নগ্নতা আইনে নিষিদ্ধ। তবে এর মধ্যেই দেশটিতে গড়ে উঠেছে একটি বিশেষ গ্রুপ, যাদের বিশ্বাস নগ্নতায়। বিবিসির ক্লারা রনদনুভু এই গ্রুপের কয়েক জনের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছেন। তাদের একজন আদিত্য বলেন, যখন খুশী নগ্ন হতে আনন্দ পাই আমি। জামাকাপড় ছাড়া আমি বেশি খুশী ও আরামদায়ক বোধ করি।

তবে কথা বলার সময় আদিত্য তার সত্যিকার নাম প্রকাশ করতে চাননি। কারণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় এন্টি পর্নগ্রাফি আইনে প্রকাশ্যে নগ্নতা সম্পূর্ণ নিষিদ্ধ। এ কারণে আদিত্যের মতো যারা নগ্নতায় বিশ্বাসী তারা গোপনে সমবেত হন। নিজের বাড়িতে বেশির ভাগ সময় তারা নগ্নই থাকেন। কাজ কর্মও করেন নগ্ন অবস্থায়।

আদিত্য বলেন, নগ্নভাবে প্রকাশ্যে গেলে আমরা যে কোনো সময় জেলে যেতে পারি। এ কারণেই আমরা সবকিছু ব্যক্তিগত পর্যায়েই করি। ২০০৭ সাল থেকেই নগ্ন বাদী হয়েছেন তিনি। এরপর নগ্ন বাদ নিয়ে বেশ পড়াশোনা শুরু করেন। পরে নগ্নতায় বিশ্বাসী অন্যদের সঙ্গেও যোগাযোগ শুরু করেন। তিনি জানান, তাদের গ্রুপটি এখনো বড় নয়, নারী পুরুষ মিলিয়ে ১০ থেকে ১৫ জনের মতো। তারা বিভিন্ন সময়েই এক জায়গায় সমবেত হন।

আদিত্য বলেন, ঝুঁকি থাকা সত্ত্বেও মাঝে মধ্যেই বিভিন্ন ন্যুড গ্রুপে ছবি পোস্ট দিয়ে থাকি আমি। এভাবে এক জায়গায় অনেকে শরীর অনাবৃত করলে অনেকে মনে করেন সেক্স পার্টি। কিন্তু সত্যি হলো এখানে যৌনতার কিছু নেই। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা