মানবে না কাতালোনিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাতালোনিয়ায় মাদ্রিদের নিয়ন্ত্রণের পরিকল্পনা সরাসরি নাকচ করে দিয়েছেন দেশটির নেতা কার্লোস পুজেমন। কাতালোনিয়ার সংবিধান লঙ্ঘনের এটি সবচেয়ে খারাপ উদাহরণ বলে তাঁর মন্তব্য।

বিবিসির খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল শনিবার রাতে এই প্রতিক্রিয়া জানান পুজেমন।

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় কাতালোনিয়ার সরকার বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে নতুন নির্বাচনের আগ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীরা ওই অঞ্চলের সরকারের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। কাতালোনিয়ার স্বাধীনতা প্রশ্নে গণভোটের পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

পুজেমন এর প্রতিক্রিয়ায় বলেন, আলোচনার সব প্রস্তাব প্রত্যাখ্যানের পর স্পেন সরকার কাতালানের গণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

রাহোয়ের পরিকল্পনার প্রতিক্রিয়ায় কাতালান পার্লামেন্টে অধিবেশন ডাকবেন বলে জানিয়েছেন পুজেমন।

ইউরোপীয় নাগরিকদের প্রতি ইংরেজি ভাষায় আহ্বান জানিয়ে পুজেমন বলেন, ইউরোপীয় ইউনিয়ন মনে করছে, কাতালোনিয়া ঝুঁকির মধ্যে রয়েছে।

স্পেনের সিনেটকে প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুমোদন করতে হবে। এতে সপ্তাহ খানেক সময় লাগতে পারে। রাহয়ের রক্ষণশীল পপুলার পার্টি সিনেটে সংখ্যাগরিষ্ঠ। এ ছাড়া অন্য প্রধান দলগুলোও প্রধানমন্ত্রীর প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে। এর ফলে রাহয়ের প্রস্তাব বড় ধরনের কোনো বাধা ছাড়াই পাস হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

কেন্দ্রের বাধা আর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১ অক্টোবর গণভোটের আয়োজন করা হয় কাতালোনিয়ায়। এতে ৯০ শতাংশ ভোটার কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে রায় দেন। এরপর থেকে সংকটের সূত্রপাত। স্পেন সরকার এই গণভোটকে বেআইনি ও অসাংবিধানিক হিসেবে অভিহিত করেছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা