,

গবেষণায় ইউনেস্কোর পুরস্কার পেলেন বাংলাদেশের ডা. সমীর

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : অণুজীব বিজ্ঞানে গবেষণার জন্য জাতিসংঘের শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর কার্লোস জে ফিনলে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ডা. সমীর সাহা। পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহিদা হাসনাইনের সঙ্গে যৌথভাবে তিনি এ পুরস্কার পেয়েছেন। ১৭ অক্টোবর ইউনেস্কোর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ডা. সমীর সাহা ঢাকা শিশু হাসপাতালের অণুজীব বিজ্ঞানের বিভাগীয় প্রধান। তিনি বাংলাদেশ ইনিস্টিটিউট অব চাইল্ড হেলথের শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের পরিচালকও।

ইউনেস্কোর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেনেনজাইটিসের জন্য দায়ী দুটি ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে টিকা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডা. সমীর সাহা। বাংলাদেশের শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে এর প্রভাব সরাসরি ইতিবাচক।

১৯৭৭ সালে কিউবা সরকারের উদ্যোগে অণুজীব বিজ্ঞান ও এর ব্যবহারিক প্রয়োগে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ইউনেস্কো কার্লোস জে ফিনলে পুরস্কার চালু করে। পুরস্কার হিসেবে প্রাপ্ত ১০ হাজার মার্কিন ডলার ভাগাভাগি করে নেবেন ডা. সমীর সাহা ও অধ্যাপক শাহিদা হাসনাইন। আগামী ৬ নভেম্বর ইউনেস্কোর বার্ষিক সম্মেলনের সময় তাদের হাতে এ পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে