,

‘ভারতকে লেলিয়ে দিয়ে চীনের প্রভাব ঠেকানো যাবে না’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক ভারতকে সামনে লেলিয়ে দিয়ে চীনের প্রভাবকে স্তিমিত করার, তা কোনোদিনও হবে না। আর আমেরিকার ক্ষমতা থাকলে একাই ভারতকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য করে দিক।

চীনের সহমত না থাকলে তা কোনোদিনও সম্ভব হবে না। এমনটাই মত জানিয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ককে কটাক্ষ করল চীনের সরকারি সংবাদমাধ্যম। একপ্রকার আমেরিকাকে হুমকি দিয়েছে চীন। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ভারত-মার্কিন মৈত্রীর প্রশংসা করে চীনকে কটাক্ষ করেন। তারই জবাবে চীনা সংবাদমাধ্যম আমেরিকাকে কোণঠাসা করার চেষ্টা করল।

গ্লোবাল টাইমস নামের ওই সম্পাদকীয়তে বলা হয়েছে, উন্নয়নের নিরিখে চীনের সঙ্গে ভারতের বেড়ে চলা দূরত্ব নিয়ে নয়াদিল্লি চিন্তিত। আর তাই ভারতের হয়ে আসরে নেমে পড়েছে আমেরিকা। অযথা বেইজিংকে টার্গেট করছে ওয়াশিংটন।

চীনা সংবাদমাধ্যমের দাবি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মতামত শুনে অতটা আত্মবিশ্বাসী হওয়ার প্রয়োজন নেই।

কারণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আসন চীনের সম্মতি ছাড়া আমেরিকা ভারতকে এনে দিতে পারবে না। প্রসঙ্গত, আগামী সপ্তাহেই ভারত সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন। তারপরে নভেম্বরে এশিয়া সফর করার কথা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। সেই সফরের তালিকায় রয়েছে চীনের নামও। তার আগে এভাবে চীনের ভারত-মার্কিন বিরোধী অবস্থান নেওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্র : ওয়ান ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে