,

ভালো আমেরিকান হলে ট্রাম্পকে নিয়ে সমালোচনা বন্ধ করুন : পুতিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আপনি যদি একজন ভালো আমেরিকান হতে চান, তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সমালোচনা বন্ধ করুন। বৃহস্পতিবার এক কনফারেন্সে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একথা বলেন।

রাশিয়ান বার্তা সংস্থা তাস-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে হ্যাফিংটন পোস্ট অনলাইন।
২০১৬ সালের নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন ট্রাম্প। যদিও তার জয়লাভের পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমেরিকার জনগণই তাকে নির্বাচিত করেছেন। অন্তত এ কারণেই তাকে সম্মান দেখানো উচিত, এমনকি আপনি যদি তার কোনো বিষয়ে একমত না হন’।

ট্রাম্পের প্রতি অসম্মান প্রদর্শনকে ‘অমার্জনীয়’ আখ্যা দিয়ে পুতিন বলেন, আপনি তার সিদ্ধান্ত নিয়ে ‘তর্ক-বিতর্ক’ করতে পারেন, কিন্তু অসম্মান জানাতে পারেন না।

এর আগে ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন সাবেক দুই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। তাদের কণ্ঠে ঝরেছে তীব্র তিরস্কারও। এছাড়া ট্রাম্পের বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন সময় সমালোচনা হয়েছে এবং হচ্ছে।

এজন্য ‘বন্ধু’কে বাঁচাতে এবার তার পাশে দাঁড়ালেন পুতিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে