,

কাতালোনিয়ার সঙ্কটে জড়াতে চায় না ইইউ: ডোনাল্ড টাস্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণার প্রচেষ্টাকে ‘উদ্বেগজনক’ জানিয়ে এ সঙ্কটে না জড়ানোর কথা বলেছেন ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক।

বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট জঁ-ক্লদ জাঙ্কারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে টাস্ক এ কথা বলেন।
তিনি বলেন, ‘অনেক কারণে অবশ্যই আমাকে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে। লুকানোর কিছু নেই যে স্পেনের বর্তমান পরিস্থিতি বেশ উদ্বেগজনক। কিন্তু আমাদের অবস্থানও স্পষ্ট। কাতালুনিয়া বিষয়ে ‘উদ্বেগ’ থাকলেও ইউরোপ এই সঙ্কটে জড়াবে না।’
এ বিষয়ে কোনো হস্তক্ষেপের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ‘কোনো ধরণের মধ্যস্থতা, আন্তর্জাতিক হস্তক্ষেপ বা প্রতিক্রিয়া দেখানোর কোনো সুযোগ নেই, কোনো জায়গা নেই।’

 

প্রসঙ্গত, স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে স্পেন কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নিতে যাচ্ছে স্পেনের কেন্দ্রীয় সরকার। কাতালুনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নিতে হলে স্পেনকে ১৯৭৮ সালের সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ চালু করতে হবে। আঞ্চলিক সরকার আইন ভঙ্গ করছে এই কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী অনুচ্ছেদটি চালু করলেও স্পেন পার্লামেন্টের অনুমোদন ছাড়া সেটি পুরোপুরি কার্যকর করা যাবে না। এ সময়ের মধ্যে সহজেই স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা দিতে পারে কাতালান স্বাধীনতাপন্থিরা।
তবে এ বিষয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল ও ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ ইউরোপীয় অনেক নেতা অখণ্ড স্পেনের পক্ষে। যদি এ অবস্থানের কড়া সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

উল্লেখ্য, এই মাসের শুরুতে অনুষ্ঠিত হওয়া গণভোটে স্বাধীনতার পক্ষে ৯০ শতাংশের ভোট পড়ে। স্পেন সরকারের বিরোধিতা ও আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষার পাশাপাশি পুলিশি বাধার মুখে সেদিন ৪৩ শতাংশের বেশি ভোট জমা পড়েনি। গণভোটের ফলাফলকে পুঁজি করে কাতালান পার্লামেন্টে স্বাধীনতার ‘প্রতীকী ঘোষণা’ দেন কার্লোস পুজদেমন। পরবর্তীতে মাদ্রিদের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে ঘোষণার কার্যকারিতা স্থগিত করেন তিনি।
রাজনৈতিক এই অস্থিরতায় ইউরোপের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ স্পেনের প্রবৃদ্ধির হার কমে আসবে বলে পূর্বাভাস বিশেষজ্ঞদের, সঙ্কটের প্রভাব পড়ছে অভিন্ন মুদ্রা ইউরোতেও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে