সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সূঁচের ভয় দেখিয়ে সৎ বাবার ধর্ষণের শিকার শিশুকন্যা

news-image

অনলাইন ডেস্ক : ফের বাবা-মেয়ের সম্পর্ক কালিমালিপ্ত হল ভারতের দিল্লিতে। তিন বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল এক সৎ বাবার বিরুদ্ধে।

তার বিরুদ্ধে মামলা করে তারই স্ত্রী। তবে ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই পলাতক অভিযুক্ত। সূত্রের খবর, দিল্লির নিউ অশোক নগর এলাকার ঘটনা এটি। অভিযুক্ত সেই নারীর দ্বিতীয় স্বামী। প্রথম পক্ষের থেকে এক মেয়ে ছিল তার। কিছুদিন ধরেই তার তিন বছরের মেয়ে চুপচাপ হয়ে যাওয়া নজর এড়ায়নি সেই নারীর। এর কারণ জানার চেষ্টা করলেও সেই বাচ্চা মেয়েটি কিছু বলেনি।

এর মাঝেই গত ১৮ সেপ্টেম্বর তার দ্বিতীয় স্বামী তাকে ছেড়ে জয়পুর চলে যায়। এরপরেই তার মেয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে থাকে।

কথা বলতে, হাসতে শুরু করে। এরপর তিনি জানতে পারে তার দ্বিতীয় স্বামী বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করে এবং হুমকিও দিয়েছিল, যদি সে এই কথা কাওকে জানালে তার গায়ে সূঁচ ফুটিয়ে দেবে। এই ভয়েই মুখ খোলেনি বাচ্চাটি।

আইপিসি ৩৭৬/৬ ধারার পসকো আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। পুলিশ পলাতকের সন্ধানে নেমেছে। কাউন্সিলিং চলছে নিপীড়িত শিশুটির।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা