প্রকাশ্যে এলো বারাক ওবামার প্রেমপত্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশ্যে এল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেমপত্র। ১৯৮২ থেকে ১৯৮৪ সালে ক্যালিফোর্নিয়া কলেজের ছাত্রাবস্থায় তিনি চিঠিগুলো লিখেছিলেন তাঁর প্রাক্তন গার্লফ্রেন্ড অ্যালেক্সান্দ্রিয়া ম্যাকনিয়ারকে।

রাজনীতিতে আসার আগে মানসিক দোলাচলে ভুগেছিলেন ওবামা। রাজনীতির হাতেখড়ি হওয়ার সময় কেমন মানসিক অবস্থা ছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টর, তাই ধরা রয়েছে ৯টি চিঠিতে।

৩০ পাতার চিঠি থেকে বোঝা যাচ্ছে পৃথিবীতে তাঁর ভূমিকা, জাতিগত পরিচয়, তাঁর সম্প্রদায়ের মানুষের আর্থিক উন্নতি হবে কিনা এবং গার্লফ্রেন্ডের সঙ্গে তাঁর বিভিন্ন বিষয়ে অমিল নিয়ে চিন্তিত ছিলেন ওবামা। ২০১৪ সালেই চিঠিগুলি হাতে পেয়েছে আটলান্টার ইমরি বিশ্ববিদ্যালয়। চিঠির অংশ বিশেষ প্রকাশিত হয়েছে ওবামাকে নিয়ে একটি বইতে। তবে এই প্রথম সব চিঠি প্রকাশ্যে আনা হলো। গবেষকরা এই চিঠি দেখতে পারবেন। ১৯৮৪ সালে ক্যালিফোর্নিয়ার পাট চুকিয়ে কলম্বিয়া চলে যান ওবামা। সূত্র: ইন্টারনেট থেকে

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা