সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানে সেনা ক্যাম্পে হামলা: নিহত ৪১

news-image

আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের দক্ষিণ কান্দাহারে একটি সেনা ক্যাম্পে শক্তিশালী আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৪১ আফগান সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আরো ২৪ জন সেনা আহত হয়েছে। দু’টি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। হামলার ঘটনা স্বীকার করে তালেবানরা মিডিয়ায় বিবৃতি দিয়েছে।

কান্দাহারের পার্লামেন্ট সদস্য খালিদ পাসতুন বলেন, কান্দাহারে বুধবারের এই হামলায় কমপক্ষে ৪১ জন আফগান সেনা নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি হামলা ঘটনা নিশ্চিত করেছেন। তবে নিহতের সংখ্যার ব্যাপারে কোনো মন্তব্য করেননি। টোলো নিউজ এজেন্সি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় ২৪ সেনা আহত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বাহিনী ২০১৪ সালে এ এলাকায় তালেবানদের বিরুদ্ধে অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করার পর থেকে আফগান বাহিনী বেশ প্রতিরোধের মুখে পড়েছে। সূত্র: আল জাজিরা

এদিকে, আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে পুলিশের প্রাদেশিক সদরদফতরের সামনে গত ২৩ আগস্ট এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়। এই হামলায় আরো ৪২ জন আহত হয় বলে জানিয়েছিল কর্মকর্তারা। প্রাদেশিক পুলিশ প্রধান আবদুল গফর সাফাই জানিয়েছেন, হেলমান্দের রাজধানী লশকর গাহয়ের ওই সদরদফতরটিতে নিজেদের বেতন নিতে জড়ো হয়েছিলেন পুলিশ ও সেনা সদস্যরা, তাদের লক্ষ্য করেই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

এতে স্থানীয় দুই নারী, দুই সৈনিক, এক শিশু নিহত ও আরো ৪০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন লশকর গাহয়ের হাসপাতালের এক চিকিৎসক। পুলিশ সদরদফতরের গাড়ি পার্কের এলাকায় বিস্ফোরণটি ঘটানো হয়েছে। এতে নিকটবর্তী একটি মসজিদ ও মাদরাসার ব্যাপক ক্ষতি হয়েছে। হামলার পরপরই সাংবাদিকদের কাছে পাঠানো ক্ষুদে বার্তায় তালেবান হামলায় দায় স্বীকার করেছে। ক্ষুদে বার্তায় বলা হয়, ‘আমরা সেনাবাহিনীর ট্যাঙ্ক লক্ষ করে হামলা চালিয়েছি, বহুজনকে হত্যা করেছি।’ নয়া দিগন্ত

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা