কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করছে স্পেন

news-image

কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করছে স্পেন। কাতালোনিয়ার নেতারা স্বাধীনতা ঘোষণার হুমকি দেয়ার পর স্পেন এ পদক্ষেপ নিতে যাচ্ছে।

দেশটির সরকার বলছে, সংবিধানের ১৫৫ নম্বর অনুচ্ছেদ কার্যকর করে কাতালোনিয়াকে কেন্দ্রের শাসনের অধীনে আনতে মন্ত্রিসভার বৈঠকে বসবেন। বৈঠকে ওই অনুচ্ছেদ কার্যকরের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে কাতালোনিয়ার নেতারা বলেন, স্পেন যদি কাতালোনিয়ার বাসিন্দাদের ওপর নিপীড়ন অব্যাহত রাখে তাহলে ১ অক্টোবরের গণভোটের ওপর ভিত্তি করে স্বাধীনতার প্রশ্নে আঞ্চলিক পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

এদিকে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করা হলে অঞ্চলজুড়ে অস্থিরতা শুরু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। স্পেন সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, কাতালোনিয়ার স্বায়ত্তশাসনের বৈধতা কেড়ে নিতে সংবিধানের ১৫৫ নম্বর অনুচ্ছেদের প্রক্রিয়াগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।

সংবিধানের এ অনুচ্ছেদ বাস্তবায়নে কোনো ধরনের চিন্তা-ভাবনা করা হবে না বলেও জানিয়েছে স্পেন সরকার। ‘সাংবিধানিক নির্দেশ জারির জন্য স্পেন সরকার সবকিছুই করবে; এতে কারও সন্দেহ থাকতে পারে না।’

স্পেনের ১৯৭৮ সালের সংবিধানের ১৫৫ নম্বর অনুচ্ছেদে গণতান্ত্রিক শাসনব্যবস্থার পথ পাকা করা হয়। ওই বছর ক্ষমতায় আরোহনের তিন বছর পর স্বৈরশাসক জেনারেল ফ্রাঙ্কো মারা যান। সংবিধানে সঙ্কটকালীন সময়ে মাদ্রিদ সরাসরি শাসন করতে পারবে বলে বিধান করা হয়।

সূত্র : বিবিসি, রয়টার্স।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা