,

আফগানিস্তানে তালেবানের হামলায় ৪৩ সেনা নিহত

news-image

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশে সেনাবাহিনীর ঘাটিতে বড় ধরনের জঙ্গি হামলায় দেশটির অন্তত ৪৩ সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার ভোর রাতের দিকের ওই হামলায় আহত হয়েছে আরো কয়েক ডজন সেনা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, ভয়াবহ এই হামলার শুরু হয়েছে দুটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে। পরে হামলাকারী তালেবান জঙ্গিদের সঙ্গে কয়েক ঘণ্টার লড়াই চলে সেনাবাহিনীর।

কান্দাহার প্রদেশের সংসদ সদস্য খালিদ পশতুন বলেন, বুধবারের ভোরের ওই হামলায় কমপক্ষে ৪৩ সেনাসদস্য নিহত হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশের ওই ঘাঁটিতে ৬০ সেনাসদস্য ছিলেন। গভীর রাতে তালেবানের হামলার পর থেকে এখনো ছয় সেনাসদস্য নিখোঁজ রয়েছেন। এছাড়া নিহত হয়েছেন অন্তত ৪৩ জন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে তালেবান।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে তোলো নিউজ অ্যাজেন্সি বলছে, হামলায় আহত হয়েছে ২৪ সেনাসদস্য আহত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স বলছে, সেনাঘাঁটিতে হামলার ঘটনায় তালেবানের ৯ সদস্যও নিহত হয়েছে বলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে