,

জ্যাকেট-জিন্স পরিহিত ছবি নিয়ে ট্রোলড মালালা

news-image

স্কার্ফে ঢাকা মাথা। পরনে জ্যাকেট আর জিন্‌স। গোড়ালি পর্যন্ত হাই হিলের বুটজোড়া। ব্যস্ত রাস্তায় হেঁটে যাচ্ছেন এক তরুণী। ছবির নিচে ক্যাপশন, ‘মালালা ইউসুফজাই ইন ইউকে।’

পাকিস্তানের একটি ওয়েবসাইটে এই ছবি প্রকাশিত হওয়ামাত্র ট্রোলড করা হচ্ছে সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালাকে। চিরাচরিত সালোয়ার কামিজ ছেড়ে জিন্‌স পরার ‘অপরাধে’ নারী শিক্ষা অধিকার কর্মী মালালাকে কাঠগড়ায় তুলেছেন নেটিজেনদের একাংশ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবির ওই তরুণী আদৌ মালালা কি না তা অবশ্য নিশ্চিত করে জানা যায়নি। কিন্তু, তা সত্ত্বেও মালালাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না অনেকে। ছবিটি নিয়ে এরইমধ্যে ১১ হাজারেরও বেশি প্রতিক্রিয়া মিলেছে। দু’হাজারেরও বেশি নেটিজেন তা নিয়ে মন্তব্য করেছেন।

এম হুসেন নামে একজনের মন্তব্য, “খুবই লজ্জাজনক… এই ড্রামা কুইনকে ঘৃণা করি।”

কেউ কেউ আবার ব্যঙ্গ করেছেন। আবদুল্লা শাহ নামে এমনই একজনের মন্তব্য, “এখনও নয়, এর আগেও— কখনই লজ্জাবোধ ছিল না তার।”

তবে কটাক্ষ-সমালোচনার পাশাপাশি মালালার সমর্থনেও মুখ খুলেছেন অনেকে। আয়াজ শোরো লিখেছেন, “এটা তো খুব সাধারণ একটা পোশাক… এমনকী মাথায় স্কার্ফও রয়েছে। আমি এতে খারাপ কিছু দেখছি না।” সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে