সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষক রাম রহিমের রেকর্ড ভাঙতে যাচ্ছেন আদিত্যনাথ!

news-image

অনলাইন ডেস্ক : বিতর্কিত হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথ ধর্ষক রাম রহিম যা পারেননি, এবার তাই করে দেখাতে যাচ্ছেন তিনি। কথার কথা নয়, দিওয়ালিতে সত্যিই এমনটা হতে চলেছে।

ধর্ষণের অভিযোগে আপাতত ২০ বছরের সাজা ভোগ করছেন ভণ্ডবাবা গুরমিত রাম রহিম। এবারের দিওয়ালি তাই কারাগারেই কাটতে হচ্ছে তার।
তবে এর মধ্যেই জানা গেল, সেই রাম রহিমের গিনেসবুকের রেকর্ড ভাঙতে যাচ্ছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। কী সেই রেকর্ড? যোগী সরকার ঠিক করেছে দীপাবলিতে আলোর রোশনাইয়ে ভরিয়ে তুলবে অযোধ্যাকে। সরযূ নদীর তীরে জ্বালানো হবে ১ লক্ষ ৭১ হাজারটি প্রদীপ।

গত বছর ২৩ সেপ্টেম্বর দিওয়ালি উপলক্ষে সিরসায় রাম রহিমের ডেরা সাচা সওদায় জ্বালানো হয়েছিল দেড় লক্ষ প্রদীপ। গিনেসবুক ওয়ার্ল্ড রেকর্ড থেকে জানা গেছে, ডেরা আলোকিত করতে অংশ নিয়েছিলেন ১৫৩১ জন ভক্ত। গুরু রাম রহিম সিং ইনসানের নামেই ১ লক্ষ ৫০ হাজার ৯টি প্রদীপ জ্বালিয়েছিলেন শিষ্যরা। যদিও পরে ভণ্ডবাবার মুখোশ খুলে যায়।

রাম রহিমের সেই রেকর্ডকে পিছনে ফেলে নতুন নজির গড়তে যাচ্ছেন যোগী প্রশাসন। দিওয়ালি উপলক্ষে জ্বালানো হবে লক্ষাধিক প্রদীপ। সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা