,

‘পরমাণু সমঝোতা টুকরো টুকরো করবে ইরান’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আল খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যায়, তাহলে ইরান সেটিকে টুকরো টুকরো করবে।

বুধবার তেহরানে ছাত্রদের এক সমাবেশে তিনি এ কথা বলেছেন।

ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের পাঁচদিন পর খামেনি এ কথা বললেন।

ইরানের ধর্মীয় নেতা বলেন, ‘ আমি মূর্খ প্রেসিডেন্টের বাগাড়ম্বরপূর্ণ মিথ্যা কথার জবাব দিতে চাই না। ট্রাম্পের নির্বুদ্ধিতায় আমাদের যুক্তরাষ্ট্রের প্রতারণাপূর্ণ আচরণ ভুলে যাওয়া উচিৎ নয়। যুক্তরাষ্ট্র যদি পরমাণু সমঝোতা ছিঁড়ে ফেলে তাহলে আমরা সেটিকে টুকরো টুকরো করব। প্রত্যেকেরই জানা উচিৎ আবারও যুক্তরাষ্ট্র তার গালে চড় খেতে যাচ্ছে এবং তারা ইরানিদের কাছে পরাজিত হবে।’

ইসলামিক স্টেট সম্পর্কে তিনি বলেন, আইএসের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এ কারণে যারাই আইএসের মোকাবেলা করছে তাদের ওপরই ক্ষুব্ধ হচ্ছে যুক্তরাষ্ট্র।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে