,

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ‘জাতিগত নিধন’ বিশ্বের এমপিগণের নিন্দা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গ্লোবাল পার্লামেন্টারি কমিউনিটি মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর পরিচালিত ‘জাতিগত নিধনের’ নিন্দা জানিয়ে এই নৃশংসতার বিরুদ্ধে সারা বিশ্বের পার্লামেন্টসমূহের প্রতি সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। রাশিয়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৭তম অধিবেশনে গৃহীত প্রস্তাবে আজ এ আহ্বান জানানো হয়।

আইপিইউ’র বর্তমান সভাপতি বাংলাদেশের সাবের হোসেন চৌধুরী রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ সিটিতে অনুষ্ঠিত এই অধিবেশন ঘোষণা করেন। এই প্রস্তাবে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত ‘জাতিগত নিধন’ এবং পুনরায় মানবাধিকার লংঘন বন্ধে সুষ্পষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক সংসদীয় কমিউনিটির প্রতি আহ্বান জানানো হয়।

প্রস্তাবে বলা হয়, সহিংসতা ও নির্যাতনের মুখে প্রায় ১০ লাখ লোক পালিয়ে এসেছে। এই সংকট আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য একটা বড় ধরনের হুমকি।

অধিবেশনে অংশ নেয়া বিভিন্ন দেশের সংসদীয় প্রতিনিধিগণ মানবাধিকারের গুরুতর লংঘনের জন্য মিয়ানমারকে অভিযুক্ত করেন এবং সে দেশের কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সহিংসতা ও বলপূর্বক বাস্তুচ্যুত করার কাজটি বন্ধের আহ্বান জানিয়েছেন।

অধিবেশনের সভাপতি রাশিয়ার ভ্যালেন্টিনা মেটভিয়েনকোকে উদ্ধৃত করে সাবের চৌধুরী বলেন, এবারের অধিবেশনে গৃহীত প্রস্তাবে মিয়ানমার পরিস্থিতির ব্যাপারে গোটা বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগের প্রতিফলন ঘটেছে।

তিনি বলেন, আমার বিশ্বাস এই সংকেত মিয়ানমার পাবে এবং এর মাধ্যমে সেখানকার পরিস্থিতি স্বাভাবিকীকরণে ও বড় ধরনের মানবিক বিপর্যয় এড়িয়ে যেতে কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে