,

আফগানিস্তানের পাকিস্তান সীমান্তে ২৪ ঘণ্টায় তিনবার ড্রোন হামলা, নিহত ৩১

news-image

আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের পাক-আফগান সীমান্তের কাছাকাছি এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের ড্রোন হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। গত ২৪ ঘণ্টার মধ্যে তিনবার ড্রোন হামলা চালানো হয়। বুধবার দক্ষিণ এশীয় সংবাদমাধ্যম সাউথ এশিয়ান মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়,পাক-আফগান সীমান্তের পাকতিয়া প্রদেশের গুজদারি এলাকায় মঙ্গলবারের এক ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত এবং একজন আহত হয়। ওই এলাকায় ড্রোন দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার পর ওই এলাকার ওপর দিয়ে অনেক ড্রোন উড়ে যেতে দেখা যায়। দিনের প্রথম হামলাটি চালানো হয় পাকতিয়ার খানাচি এলাকায়। সেখানে পাঁচজন নিহত এবং একজন আহত হয়।

জান যায়, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), জামায়াত-উল-আহরার এবং হাক্কানি নেটওয়ার্কের গোপন আস্তানা লক্ষ্য করে মোট ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ওই এলাকার সরকারি প্রশাসন জানিয়েছে, সোমবার ড্রোন হামলা হয়েছে। তবে পাকিস্তানি এলাকায় কোনো হামলা হয়নি। সোমবার একই এলাকায় ড্রোন হামলায় অন্তত ২০ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। ওই সময় ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে খবর পাওয়া গেছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ সোমবার রাতে টেলিভিশন অনুষ্ঠারন ‘জিও আপাস কি বাত’ এ বলেন, শান্তি-প্রক্রিয়া যখন আবার শুরু হতে যাচ্ছে, তখন আমি মনে করি যুক্তরাষ্ট্রের উচিত সংযত থাকা, সেটা পাকিস্তান বা আফগানিস্তান যেখানেই হোক না কেন।

তিনি বলেন, ‘পাকিস্তানে যেকোনো ধরনের হামলা সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এটাকে অবশ্যই হামলা হিসেবে নেব। আমরা যুক্তরাষ্ট্রকে পরিষ্কারভাবে বলব, এ ধরনের লঙ্ঘনের প্রতিক্রিয়া হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে