বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে ইউপি চেয়ারম্যান কবির আহমেদ বরখাস্ত

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমেদকে উপজেলা আইন শৃংখলা কমিটির পদ থেকে তিন মাসের জন্য বরখাস্ত করেছেন উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার দুপুরে উপজেলা আইনশৃংখলা কমিটির এক বিশেষ সভায় সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। নবীনগর নির্বাচনের পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বীরগাঁও ও কৃষ্ণনগর ইউনিয়নে কয়েক মাস ধরে চলা বিরোধ নিষ্পত্তির জন্য উপজেলা আইন শৃংখলা কমিটি এক বিশেষ সভার আহবান করেন। সভায় সংশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হলেও বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ যোগ দেননি। বিরোধ নিষ্পত্তিতে অসযোগিতার অভিযোগে কবির আহমেদকে তিন মাসের জন্য বরখাস্ত করা হয়েছে।

এছাড়া বীরগাঁও ইউনিয়নের আইনশৃংখলা পরিস্থিতির অবনতির জন্য মূলহোতা হিসেবে তাকে চিহ্নিত করা হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসলাম সিকদার জানান, ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের জন্য এমপি নির্দেশ দিয়েছেন।