,

সৌদি আরবে ১৩৫ বাংলাদেশি আটক

news-image

নিয়োগদাতা ছাড়া অন্য মালিকের অধীনে কাজ করায় ১৩৫ বাংলাদেশিকে আটক করেছে সৌদি আরব।

দেশটির দাম্মাম শহরে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনদিনের অভিযানে সৌদি পুলিশ তাদের আটক করে বলে জানান ওই শহরে কর্মরত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ফয়সাল আহমেদ।

তিনি বলেন, আটক বাংলাদেশিরা অনুমতিপত্র ছাড়াই বিভিন্ন কোম্পানিতে সাপ্লাইয়ের কাজ করতেন, সৌদি শ্রম আইনে তা দণ্ডনীয় অপরাধ। এতে শ্রমিক ও নিয়োগকর্তার ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

“আটকদের ডিপোর্টেশন জেলে পাঠানো হয়েছে। সপ্তাহখানেকের মধ্যেই তাদের দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে।”

সৌদি আরবে নিয়োগদাতা ছাড়া ভিন্ন মালিকের কাজ করতে হলে নিয়োগদাতার লিখিত অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান ফয়সাল।

প্রতি বছর হজ পরবর্তী সময়ে হজে এসে অবৈধভাবে থেকে যাওয়া বিদেশিদের চিহ্নিত করতে অভিযান চালায় সৌদি সরকার। এবারও এই অভিযান শুরু হয়েছে, যা আরও এক মাসের বেশি সময় চলবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে