,

‘কাতারের রাজক্ষমতা পরিবর্তনের পায়তারায় সৌদি আরব’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাতারি পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, কাতারের রাজক্ষমতা পরিবর্তনের পায়তারা করছে সৌদি আরব।

কাতারের বিরুদ্ধে গত চার মাস অবরোধ জারি রাখার সময় সৌদি আরব এ ধরনের ইঞ্জিনিয়ারিং করে বলে দাবি করেছেন কাতারি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবুদল রহিম আল-থানি।

মঙ্গলবার তিনি সিএনবিসিকে এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, কাতারের শাসন ব্যবস্থা অস্থিতিশীল করার চেষ্টা করছে সৌদি আরব।

আল-থানি বলেন, ‘আমরা দেখছি (সৌদি) সরকারি কর্মকর্তারা কাতারের শাসন ক্ষমতা পরিবর্তনের কথা বলছে… আমরা দেখছি, একটি দেশ যাযাবরদের অন্ধকার সময় ফিরিয়ে আনছে এবং কাতারে থাকা যাযাবরদের ওপর চাপ সৃষ্টি করতে তাদের কাজে লাগাচ্ছে।’

জঙ্গিবাদ ও সন্ত্রাসে অর্থায়ন ও ইরানকে সাহায্য করার অভিযোগে গত ৫ জুন কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিশর। এসব অভিযোগ কড়া ভাষায প্রত্যাখ্যান করে কাতার। শিয়াপ্রধান ইরানকে মধ্যপ্রাচ্যে মূল প্রতিদ্বন্দ্বী বিবেচনা করে সুন্নি সংখ্যাগরিষ্ঠ ও প্রভাবশালী এই আরব রাষ্ট্রগুলো।

আল-থানি মনে করেন, কাতারের বিরুদ্ধে অবরোধ জারি করা সন্ত্রাসের গলা টিপে ধরার জন্য নয়, বরং কাতারকে অসম্মান করা। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমটিকে তিনি বলেন, ‘যতক্ষণ তারা আমার দেশের বিরুদ্ধে উসকানি ও আমার দেশের শাসন ক্ষমতা পরিবর্তনে মদদ দিয়ে যাচ্ছে, ততক্ষণ সন্ত্রাসে অর্থায়ন বা ঘৃণ বক্তব্য বন্ধে কিছুই করার নেই।’

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির শীর্ষ দেশ কাতার। মধ্যপ্রাচ্যের মধ্যে কাতারেই রয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে ১১ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। -আলজাজিরা অনলাইন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে