,

বয়স অনুমান করা কঠিন, ছেলেকে তার বন্ধু ভেবে বসেন কেউ কেউ!

news-image

অনলাইন ডেস্ক : স্বাভাবিক নিয়মেই বয়স বাড়ে। তার ছাপ পড়ে শরীরেও।

অনেকেই বয়সের ছাপ হঠাতে কতই না বিউটি টিপস ব্যবহার করেন! কিন্তু কারো কারো শরীরের গঠন এমনই যে বয়সের ছাপ পড়ে না। ত্বকের উজ্জ্বল্য, টানটান ভাব বজায় থাকে।

এজন্য হয়ত তাদের খুব একটা চেষ্টাও করতে হয় না। এমনই একজন ইন্দোনেশিয়ার মহিলা পুস্পা দেবী। তাকে দেখে কেউ বলবেই না, তার বয়স ৫০!

সফল ব্যবসায়ী পুস্পা একটি ইউটিউব চ্যালেন পরিচালনা করেন। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ারের সংখ্যা আড়াই লাখ! ইন্দোনেশিয়ার ছোট পর্দারও পরিচিত মুখ তিনি।

সোশ্যাল মিডিয়ায় প্রথমে তার একটি ছবি ভাইরাল হয়ে যায়। কেউ তার বয়স বিশ্বাসই করতে চাননি। সবচেয়ে অদ্ভূত বিষয় হল, কেউ কেউ পুস্পার ছেলেকেই তার বয়ফ্রেন্ড ভেবে বসেন!

সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে পুস্পা বলেছেন, লোকে বলে, যত বয়স বাড়ছে ততই দেখতে তরুণী মনে হয় তাকে।

সুখী থাকাটাই এর মূলে বলে মনে করেন পুস্পা।

তার কথায়, সন্তানরা বড় হয়ে গেছে। যেটা ভালো লাগে সে ব্যবসা করছে। সব মিলিয়ে আমি সুখী। পুস্পার পছন্দ স্বাস্থ্যকর খাবার। তিনি খেলাধুলার প্রতিও আগ্রহী। এমনকি নিয়মমত ব্যয়াম করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে