সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কিমের বোমায় মৃত্যু হতে পারে ৯০ শতাংশ মার্কিন নাগরিকের’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উন্মাদ, যুদ্ধবাজ, একনায়ক। এসব নেতিবাচক তকমাই জুটেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের।

তবে সেনানায়ক হিসেবে অনেকেরই অবজ্ঞার পাত্র তিনি। কৌশলগত অবস্থান বুঝে হামলা চালানোর বিচক্ষণতা নাকি তার নেই। এমনটাই দাবি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের। তবে দাবার ছকে ঘুঁটি সাজানোতে কম যান না তিনি, এবার সেটাই প্রমাণ করলেন কিম।

সম্প্রতি উত্তর কোরিয়ার সেনা তৈরি করেছে এক ভয়ানক অস্ত্র। আমেরিকার মতো মহাশক্তিকেও যা হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে পারে। যুক্তরাষ্ট্রে ওই অস্ত্রের হামলা হলে মৃত্যু হবে ৯০ শতাংশ মার্কিন নাগরিকের। এমন চাঞ্চল্যকর দাবি করেছেন খোদ মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞরাই।

মার্কিন কংগ্রেসে তারা জানিয়েছেন, কিমের সেনার হাতে রয়েছে ‘ইএমপি’ বা ইলেক্ট্রোম্যাগনেটিক পালস বোমা।

ইএমপি কমিশনের প্রাক্তন প্রধান উইলিয়াম গ্রাহাম জানান, পারমাণবিক মিসাইলের মদতে আমেরিকার উপর ‘ইএমপি’ হামলা চালাতে পারে উত্তর কোরিয়া।
ওই বোমার ভয়াবহতার বর্ণনা করে গ্রাহাম জানান, ‘ইএমপি’ বোমার বিস্ফোরণে সৃষ্টি হবে শক্তিশালী তড়িৎ-চুম্বকীয় তরঙ্গের। ওই তরঙ্গের আঘাতে বিকল হয়ে যাবে আমেরিকার পাওয়ার-গ্রিড। আর তা হলে বিমান, রেল, ব্যাংক ও হাসপাতালের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবস্থা কার্যত ভেঙে পড়বে। কম্পিউটার বিকল হয়ে ঘটবে হাজার হাজার দুর্ঘটনা।

আকাশ থেকে ভেঙে পড়বে প্লেন। সিগনাল না পেয়ে ঘটে যেতে পারে রেল দুর্ঘটনা। ব্যাংকের সমস্ত তথ্য নষ্ট হয়ে যাবে। ফলে ভেঙে পড়বে অর্থনীতি। এই পরিস্থিতিতে মৃত্যুর মুখে পড়বে দেশের ৯০ শতাংশ মানুষ। মার্কিন নিরাপত্তা মহলে উদ্বেগ বাড়িয়ে তিনি আরও দাবি করেছেন-যে আমেরিকার মিসাইল ডিফেন্স সিস্টেম কিমের মিসাইল থামাতে সম্পূর্ণভাবে সক্ষম নয়।

উল্লেখ্য, বেশ কয়েক বছর আগেই তড়িৎ-চুম্বকীয় তরঙ্গের সামরিক প্রয়োগ নিয়ে গঠন করা ‘ইএমপি’ কমিশন ভেঙে দেয় আমেরিকা। এরপরই এই রিপোর্টে ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযোগ, ‘ইএমপি’ হামলার আশঙ্কা সম্পর্কে সম্পূর্ণ উদাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সম্প্রতি চরমে পৌঁছেছে ওয়াশিংটন-পিয়ংইয়ং দ্বৈরথ। যেকোনও মুহূর্তে পরমাণু যুদ্ধ শুরু হওয়ার কথাও বলেছেন কিম জং উন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা