সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাবানলে পর্তুগাল ও স্পেনে ৩৪ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগাল ও স্পেনের গ্যালিসিয়া অঞ্চলে ভয়াবহ দাবানলের ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধশতাধিক মানুষ হতাহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৩১ জন পর্তুগালের উত্তরাঞ্চল ও কেন্দ্রীয় অংশের। বাকি তিন জনের মৃত্যু হয়েছে স্পেনে। ভয়েস অব আমেরিকার এ খবর জানিয়েছে।

পর্তুগাল সরকার একটি রাজ্যের তাজু নদীর উত্তরে জরুরি অবস্থা ঘোষণা করেছে। দাবানলের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ১ হাজার ৮০০ পরিবহনে ৬ হাজার ফায়ার সার্ভিস কর্মী সোমবার সকাল থেকে কাজ করে যাচ্ছেন।

ইউরোপের আয়াল্যান্ডে হারিকেন ওফেলিয়ার কারণে প্রবল বাতাসে আগুন আরো জোরালো হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে।

দাবানলের কারণে অন্তত ১২টি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি এলাকায় স্কুল-কলেজও বন্ধ রয়েছে।

এদেকি, স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় গ্যালিসার পন্তেভেদরা এলাকায় গিয়ে জরুরি বিভাগের কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরে এক সংবাদ সম্মেলনে দাবানলের ঘটনাগুলোকে ‘নাশকতা’ বলে দাবি করেন তিনি।

পর্তুগালে দাবানল একটি বার্ষিক সংকট। প্রবল বাতাসে গরম ও উষ্ণতা দাবানলের সৃষ্টি করে। গত জুন মাসে দেশটিতে ভয়াবহ দাবানলে ৬৪ জনের প্রাণহানি হয়। এতে প্রায় আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনে কারণে দাবানলের মৌসুম দুই মাস থেকে বেড়ে পাঁচ মাসে পরিণত হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা