সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোগাদিসুতে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৭৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ ট্রাক বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬ জনে। আহত ৩ শ’র-ও বেশি।

পুলিশ এবং হাসপাতালের দাবি, আফ্রিকার ইতিহাসে এটিই ভয়াবহতম জঙ্গি হামলা। এ ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট মহম্মদ আবদুল্লাহি মহম্মদ।

গত শনিবার মোগাদিসুর ব্যস্ত রাস্তায় ট্রাকে রাখা বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। সরকারি কর্মকর্তাদের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে নিহতদের মধ্যে অনেকেরই দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ফলে তাঁদের শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। কর্মকর্তাদের মতে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

বিবিসি সূত্রে খবর, বিস্ফোরণের জেরে একটি হোটেল ভেঙে পড়ে। বহু বিদেশি অতিথি মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে এখনো আটকে রয়েছেন অনেকেই। তাদের বের করে আনতে চলছে উদ্ধার কাজ।
ইসলামিক সন্ত্রাস ও বিভিন্ন ‘ওয়ার লর্ড’দের মধ্যে সংঘর্ষে রক্তাক্ত সোমালিয়া। পরিস্থিতি আরো ঘোলাটে করতে ২০০৭ সালে ইসলামিক দেশ ও শরিয়ত আইন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আফ্রিকার দেশটিতে ‘জিহাদ’ ঘোষণা করে আল-শাবাব জঙ্গিগোষ্ঠী। মোগাদিসু হামলার নেপথ্যেও এই জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মহম্মদ আবদুল্লাহি মহম্মদ। নিরীহদের ওপর এমন ঘৃণ্য হামলার তীব্র নিন্দা করেছেন তিনি।

বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট মোতাবেক, সোমালিয়ায় প্রায় ৯-১০ হাজার আল-শাবাব জঙ্গি রয়েছে। ২০০৬ সালে ‘ইউনিয়ন অফ ইসলামিক কোর্ট’ নামের ইসলামিক জঙ্গিগোষ্ঠীর হাত থেকে মোগাদিসু ছিনিয়ে নেয় ইথিওপিয়ার সেনা। তারপরই আত্মপ্রকাশ করে আল-শাবাব। তারা বেশ কিছুদিন ধরেই সরকারি বাহিনীর হাতে নাস্তানাবুদ হচ্ছিল। তাই এক প্রকার মরিয়া হয়েই এ হামালা চালিয়েছে আল-শাবাব, এমনটাই মনে করা হচ্ছে।

এই ভয়ানক হামলার পর সোমালিয়ার পাশে দাঁড়িয়েছে কেনিয়া, ইথিওপিয়া ও তুরস্কসহ একাধিক দেশ। এই বিস্ফোরণে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন।সূত্র : সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা