,

ভাড়াটে সেনা দিয়ে কাতার আক্রমণের পরিকল্পনা আরব আমিরাতের!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের সাবেক ডেপুটি প্রধান মন্ত্রী আব্দুল্লাহ হামাস বিন আল আতিয়াহ অভিযোগ করেছেন, সংযুক্ত আরব আমিরাত ভাড়াটে সেনা দিয়ে কাতার আক্রমণের পরিকল্পনা করছে। ওই ভাড়াটে সেনাদের আনা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা সেবা কম্পানি থেকে।

আগে যার নাম ছিল ব্ল্যাকওয়াটার। বর্তমান নাম অ্যাকাডেমি। তবে আরব আমিরাতের ওই পরিকল্পনায় এখনো সায় দেয়নি যুক্তরাষ্ট্র। যে কারণে এখনো কাতার আক্রমণ ঘটেনি।

আল আতিয়াহ স্পেনের এবিসি নিউজকে বলেন, ব্ল্যাকওয়াটারের হাজার হাজার ভাড়াটে সেনা এখন সংযুক্ত আরব আমিরাতে প্রশিক্ষণ নিচ্ছে কাতারে আক্রমণ চালানোর জন্য। আর কাতারে আগ্রাসন চালানোর পরিকল্পনা করা হচ্ছিল গত ৫ জুন তারিখের আগে থেকেই। ওই দিন কাতারের ওপর অর্থনৈতিক এবং কুটনৈতিক অবরোধ আরোপের ঘোষণা দেয় সৌদি আরব, মিশর, আরব আমিরাত এবং বাহরাইন।

স্প্যানিশ পত্রিকার রিপোর্ট মতে হোয়াইট হাউজ ওই পরিকল্পনায় সায় দেবে বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখনো গ্রিন সিগনাল দেননি বলেই কাতারে হামলা চালোনো হচ্ছে না।

হাফিংটন পোস্ট এক অজানা উৎসের বরাতে জানিয়েছে, আরব আমিরাতের লিওয়া ঘাঁটিতে ওই ভাড়াটে সেনাদের প্রশিক্ষণ চলছে। কলম্বিয়া ও দক্ষিণ আমেরিকা থেকে আসা প্রায় ১৫ হাজার ভাড়াটে সেনা ওই প্রশিক্ষণে অংশ নিয়েছে।

আরব আমিরাত সরকার এর আগে ব্ল্যাক ওয়াটারের ভাড়াটে সেনাদের ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর পরিচালিত অভিযানেও ব্যবহার করেছিল।

ইরাকেও ব্ল্যাকওয়াটারকে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ আছে। এর পরই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে ব্ল্যাকওয়াটার নিজের নাম পরিবর্তন করে। সূত্র: মিডল ইস্ট মনিটর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে