,

রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত সাবের হোসেন চৌধুরী

news-image

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীকে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’-এ ভূষিত করেছেন।
১৫ অক্টোবর ক্রেমলিন ও মস্কোর বাংলাদেশ দূতাবাসের পৃথক বিবৃতিতে একথা বলা হয়। খবর বাসসের।

 

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট আইপিইউ’র প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরীকে অর্ডার অব ফ্রেন্ডশিপ সম্মানে ভূষিত করেছেন।
এতে বলা হয়, ইন্টার-পার্লামেন্টারি সম্পর্কের উন্নয়ন, রাশিয়ার ফেডারেল এসেম্বলি ও আইপিইউ’র মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সমঝোতা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই পদক প্রদান করা হয়।

 

গতকাল আয়োজিত এই পদক প্রদান অনুষ্ঠানে রাশিয়ার উচ্চকক্ষ ও নিন্মকক্ষের স্পিকারদ্বয় ভেলেন্টিনা মেতভিয়েনকো ও ভ্যাচিয়েসলভ ভোলোডিন উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার ঐতিহাসিক সেন্ট পিটার্সবার্গ নগরীতে আইপিইউ’র ১৩৭তম সম্মেলনের প্রাক্কালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবের হোসেনসহ দক্ষিণ এশিয়ার মাত্র কয়েকজন এই পদক লাভ করেন।
সম্প্রতি উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে জাতিসংঘের সাবেক মহাসচিব বান-কি মুন ও যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট রেক্স টিলারসন এই পদকে ভূষিত হন।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার নেতৃত্বে বাংলাদেশের ২০ সদস্যের প্রতিনিধিদল আইপিইউ’র ১৩৭তম সম্মেলনে যোগ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে