সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ট্রাম্পকে অভিশংসনের পর্যাপ্ত প্রমাণ রয়েছে’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন কংগ্রেসের রিপাবলিকান দলের সদস্য ম্যাক্সিন ওয়াটার্স দাবি করেছেন, রুশ সংশ্লিষ্টতার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের মতো পর্যাপ্ত প্রমাণ বর্তমানে হাতে এসেছে। বৃহস্পতিবার এমএসএনবিসি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

ওয়াটার্স বলেছেন, ‘আমি বিশ্বাস করি বাস্তবেই সংঘাতে উপস্থিতি ছিল এবং আমি মনে করি আমাদের বিশেষ কনস্যুলার মুয়েলার ওই শূণ্যস্থানগুলো পূরণ করতে পারবেন।’

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করে, নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে মস্কো তৎপর ছিল। তবে ট্রাম্প বরাবরই এমন অভিযোগ অস্বীকার করেছেন। এ বিষয়ে তদন্তকাজ আটকে দিতে এফবিআইয়ের প্রধান জেমস কোমিকে বরখাস্ত করেছেন বলেও অভিযোগ ওঠে। এরপরই গত মে মাসে ট্রাম্প ও তার নির্বাচনী শিবিরের রুশ সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত কমিটির প্রধান হিসেবে নিয়োগ পান এফবিআইয়ের সাবেক পরিচালক রবার্ট মুয়েলার। মুয়েলারের তদন্ত কমিটি এখনো এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেনি।

ওয়াটার্স বলেন, ‘তবে আমি মনে করি, এ পর্যন্ত আমরা যতোটুকু জেনেছি, দেখতে পেয়েছি এবং বুঝতে পেরেছি তা অভিশংসনের দিকে যাওয়ার জন্য যথেষ্ট।’

বুধবার মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে অভিশংসনের দাবি তোলেন রিপাবলিকান দলের সদস্য আল গ্রিন। এর জন্য তিনি মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, ‘এটা সুসাব্যস্ত যে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প দায়হীনভাবে তার দপ্তরের অবমাননা করেছেন, প্রেসিডেন্টের দায়মুক্তির ক্ষমতার অপব্যবহার করেছেন, আমেরিকার জনগণের প্রেসিডেন্ট হিসেবে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন এবং প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য এবং তাকে যুক্তরাষ্ট্রের সংবিধানের ৪ অধ্যায়ের ২ অনুচ্ছেদ অনুযায়ী অভিশংসিত করা হোক।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা