,

রাশিয়ায় আলোচনায় বসবে না উত্তর ও দক্ষিণ কোরিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে রাশিয়ায় আলোচনায় বসছেন না উত্তর ও দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদরা। রোববার রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে।

সোমবার রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের স্পিকার ভেলেন্টিনা মাতভিইয়েঙ্কোর সঙ্গে পৃথক বৈঠকে বসার কথা ছিল উত্তর কোরিয়ার পার্লামেন্টের উপপ্রধান এবং দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টের প্রধানের। সেন্ট পিটার্সবার্গে পার্লামেন্ট নেতাদের সম্মেলনের ফাঁকে এই বৈঠক হওয়ার কথা ছিল।

এর আগে রুশ বার্তা সংস্থা তাস দেশটির পার্লামেন্টের এক সদস্যের বরাত দিয়ে জানিয়েছিল, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার চলমান বিরোধকে কমিয়ে আনতে মস্কো উভয় পক্ষকে সরাসরি আলোচনার সুযোগ করে দিতে চায়। তবে রোববার বার্তা সংস্থা আরআইএ পার্লামেন্টের নিম্মকক্ষের ডেপুটি স্পিকার পিতর তলস্তির বরাত দিয়ে জানিয়েছে, উত্তর কোরিয়ার প্রতিনিধিরা জানিয়েছেন, তারা কোনো সরাসরি আলোচনায় অংশ নেবেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয়ার এক প্রতিনিধি জানিয়েছেন, পিয়ংইয়ংয়ের ওপর ওয়াশিংটনের চাপ এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার কারণে আলোচনার পূর্বশর্ত মানা হয়নি।

প্রসঙ্গত, গত মাসে উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। এর পর থেকেই যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইতিমধ্যে জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর কঠোর আরোপ করেছে। তবে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র উপকূলে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে