,

ক্যালিফোর্নিয়ায় প্রাণঘাতী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৪০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রাণঘাতী দাবানলে মৃতের সংখ্যা অন্তত ৪০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২২ জনই মারা গেছেন সোনোমা কাউন্টিতে।

এদিকে নিখোঁজ রয়েছেন এখনও কয়েকশত লোক। এ ছাড়াও আগুনে পুড়ে এ পর্যন্ত ৫ হাজার ৭০০ স্থাপনা ভস্মীভূত হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নেভাতে ১০ হাজারেরও বেশি দমকলকর্মী কাজ করছেন।

এ প্রসঙ্গে দেশটির কর্মকর্তারা জানান, ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার গতিতে বয়ে যাওয়া বাতাসের কারণে আগুন নতুন নতুন শহরে ছড়িয়ে পড়ছে। এতে আরও অনেক লোককে সেসব এলাকা থেকে সরিয়ে নিতে হচ্ছে।

জানা গেছে, গতকাল শনিবার স্যান ফ্রান্সিসকোর ৮০ কিলোমিটার উত্তরে সান্তা রোসা শহর থেকে তিন হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এও জানা গেছে, দাবানল শুরুর পর এখন পর্যন্ত এক লাখেরও বেশি মানুষকে আক্রান্ত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে সোনোমা ওয়াইন অঞ্চলের সান্তা রোজা নগরী।

এই শহর পরিদর্শনের পর ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন বলেন, “সত্যি ক্যালিফোর্নিয়া যেসব ভয়াবহ শোচনীয় ঘটনার মুখোমুখি হয়েছে এটি সেগুলোর মধ্যে একটি। ধ্বংসের পরিমাণ অবিশ্বাস্য। এটি এমন এক আতঙ্ক যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না,”
উল্লেখ্য, ১৯৩৩ সালে লস অ্যাঞ্জেলসের গ্রিফিথ পার্কের দাবানলের ঘটনা ঘটে। সে সময় মারা যানন ২৯ জন। তবে এবারের দাবানলে সেই সংখ্যাকে ছাড়িয়ে অনেকদূর এগিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে