,

পদত্যাগ করলেন স্যামসাংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :বছরের তৃতীয়ার্ধে রেকর্ড মুনাফা অর্জনের সম্ভাবনা সত্ত্বেও পদত্যাগ করলেন স্যামসাংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কেওন ওহ-হিউন। দক্ষিণ কোরিয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি ১৩ অক্টোবর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

 

দুর্নীতির দায়ে অভিযুক্ত স্যামসাংয়ের সাবেক উত্তরসূরি লি জেই-ইয়ংয়ের জেল হওয়ার পর প্রতিষ্ঠানটির টানাপোড়নে থাকার মধ্যেই কেওন পদত্যাগ করলেন। তবে প্রতিষ্ঠানটির জন্য সুসংবাদ অপেক্ষা করছে। জুলাই-সেপ্টেম্বর সময়সীমাতে প্রতিষ্ঠানটি ১২.৮ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা আশা করছে। আগের বছরের আয়ের থেকে তিনগুণ বেশি লাভ হচ্ছে স্যামসাংয়ের। সেমিকন্ডাক্টর ব্যাবসা স্যামসাংয়ের লভ্যাংশ বৃদ্ধির অন্যতম কারণ।
অথচ এতো তড়িৎ গতির পারফরম্যান্স সত্ত্বেও সিইও কেওন জানিয়েছেন স্যামসাং বড় সংকটে রয়েছে। আর এ কারণে তিনি পদত্যাগ করেছেন। তিনি বলেন, ‘স্যামসাং হয়তো এখন বাজারে আধিপত্য বিস্তার করছে। তবে বিগত দিনের বিনিয়োগ এবং সঠিক সিদ্ধান্তের কারণেই এটি সম্ভব হয়েছে।’

 

কেওন বলেন, আমাদের অভ্যন্তরীন পরিবেশ যেহেতু সঙ্কটের মধ্যে আছে তাই আমি মনে করি এখনই সময় স্যামসাংকে আবার নতুন করে শুরু করার। ক্রমাগত পরিবর্তিত হওয়া আইটি ইন্ডাস্ট্রির সকল চ্যালেঞ্জ মোকাবেলায় স্যামসাংয়ের তরুণ নেতৃত্ব দরকার। এ মাসের শেষেই স্যামসাং বার্ষিক আয়ের প্রতিবেদন প্রকাশ করবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে