,

রোহিঙ্গা ইস্যুতে রেনাটাকে সরিয়ে নিলো জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর রেনাটা লক-ডেসালিয়েনকে মিয়ানমার ছাড়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি। দেশটির সেনাবাহিনীর ক্রমাগত নৃশংসতায় রোহিঙ্গাদের পক্ষে আরো জোরালোভাবে অবস্থান নিচ্ছে জাতিসংঘ।

বৃহস্পতিবার জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবদেনে জানানো হয়েছে, ‘মিয়ানমারের সেনারা সুপরিকল্পিতভাবে অভিযান চালিয়েছে, যাতে রোহিঙ্গাদের শুধু মিয়ানমারকে থেকে উৎখাতই নয়, তাদের ফেরত আসার রাস্তাও বন্ধ করে দেওয়া যায়। রোহিঙ্গাদের এমন ভাবে মানসিক আঘাত করা হয়েছে যে তারা দেশে ফেরার কথা ভাবলে শিউরে উঠে।’

এই প্রতিবেদন প্রকাশের পর পরই বৃহস্পতিবার মায়ানমারের রেসিডেন্ট কো-অর্ডিনেটর রেনাটা লক-ডেসালিয়েনকে এ মাসের মধ্যেই দায়িত্ব ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

জাতিসংঘের এক কর্মকর্তার কথায় —রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ দূরে থাক, বিষয়টি উল্লেখ করা থেকেও বিরত থেকেছে রেনাটা। রেনাটার যুক্তি ছিল, এর ফলে মিয়ানমারে জাতিসংঘের কাজ করা কঠিন হবে।’

ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, জাতিসংঘের কোনও দল যাতে রাখাইনে না-যায়, সে বিষয়েও সচেষ্ট ছিলেন রেসিডেন্ট কমিশনার। মহাসচিবের দফতর থেকে এর আগেও তাকে সতর্ক করা হয়েছিল। এবার দায়িত্ব থেকে অব্যাহতিই দেওয়া হল।

সংখ্যালঘু রোহিঙ্গা ইস্যু বহুদিন ধরেই মিয়ানমারের অন্যতম আলোচিত সংকট। তবে এই সংখ্যালঘু সম্প্রদায়কে ‘রোহিঙ্গা’ বলতে নারাজ মিয়ানমারের সেনাবাহিনী। গত ২৫ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলা এই সংকটকে নতুন করে উসকে দেয়। এর জেরে সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়, চলে দমন-পীড়ন। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে। এই পরিস্থিতিতে মিয়ানমার থেকে পালিয়ে রোহিঙ্গারা বাংলাদেশ আসছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলছে, সহিংসতার জেরে এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা প্রায় সোয়া পাঁচ লাখ। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা সাড়ে ছয় লাখ ছাড়িয়েছে। দিন দিন রোহিঙ্গা স্রোত কোনো মতেই থামছে না। যাদের বেশিরভাগই নারী ও শিশু। সহিংসতায় প্রাণ গেছে তিন হাজারের বেশি মানুষের। বেসরকারিভাবে এই সংখ্যা দশ হাজার পার করেছে মধ্য সেপ্টেম্বরেই। কোনো আন্তর্জাতিক প্রতিনিধিদল সেখানে কাজ করার সুযোগ না পাওয়ায় নতুন তথ্য জানা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে