,

২ কিলোমিটার সাঁতরে টেকনাফে ১১ রোহিঙ্গা

news-image

মোহাম্মদ রিয়াজের (১৩) বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিডং শহরের পুইমালি গ্রামে। এক সপ্তাহ আগে সেনাসদস্যরা গ্রামে ঢুকে রিয়াজের বাবাসহ অনেককে আটক করে পাহাড়ের পাদদেশে নিয়ে যায়। সেখানে বিনা খাবারে চার দিন বেঁধে রেখে নির্যাতন করা হয়।

পরিবার নিয়ে গ্রাম ছেড়ে পালানোর শর্ত দিয়ে পাঁচ দিনের মাথায় তাঁদের ছেড়ে দেয়।

রিয়াজের পরিবার রাতের আঁধারে প্যারাবনের ভেতর দিয়ে কোনোক্রমে মংডুর ফাতংজা গ্রামে পৌঁছায়। এসে দেখতে পায়, আগে থেকেই সেখানে জড়ো হয়েছে তিন হাজারের মতো রোহিঙ্গা। খাবারের অভাবে হাহাকার চলছে। আবার নৌকা না পেয়ে বাংলাদেশে পাড়ি দিতে পারছে না। এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে নদী সাঁতরে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয় রিয়াজ।

কিশোর রিয়াজ বলে, ‘আমি গতকাল বুধবার সকাল ৭টার সময় শরীরের সঙ্গে তেলের জারিকেন বেঁধে সাঁতার কাটা শুরু করি। বহু কষ্টে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটির কাছাকাছি চলে আসি। তখন কোস্টগার্ড সদস্যরা আমাকে উদ্ধার করে।’

প্রায় ২ কিলোমিটার সাঁতরে মিয়ানমার থেকে রিয়াজসহ ১১ জন রোহিঙ্গা কিশোর ও তরুণ গতকাল একই সঙ্গে টেকনাফে পৌঁছায়। সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিসংলগ্ন নাফ নদী থেকে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।

উদ্ধার হওয়া কামাল হোসেনের গ্রামে সেনাবাহিনী হানা দেয় ঈদুল আজহার ১৩ দিন পর। এ সময় কামালের পঙ্গু বাবাসহ অনেকে বাড়িতে ছিলেন। সেনাসদস্যরা সবাইকে ঘরের ভেতরে রেখে তালা মেরে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে সবাই মারা যান। কামাল কর্মসূত্রে মংডু শহরে থাকায় প্রাণে বেঁচে যান।

কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশন কমান্ডার লে জাফর ইমাম সজীব প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া ১১ রোহিঙ্গাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিজিবি প্রাথমিক চিকিৎসা দিয়ে গতকাল দুপুরে তাদের সেনাবাহিনীর মাধ্যমে অস্থায়ী ক্যাম্পে পাঠিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে