বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-থাইল্যান্ড থেকে চাল কিনছে বাংলাদেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত এবং থাইল্যান্ড থেকে প্রায় আড়াই লাখ টন চাল কিনবে বাংলাদেশ। বিশ্বে চার উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। প্রতি বছর দেশেই প্রায় ৩৪ লাখ টন চাল উৎপন্ন হয়। কিন্তু এর প্রায় পুরোটাই দেশের জনগণের জন্য ব্যয় হয়। বন্যা, খরার মতো দুর্যোগের কারণে দেশটিকে প্রায়ই বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করতে হয়।

চলতি বছর বন্যায় চালসহ বিভিন্ন খাদ্যশস্য নষ্ট হওয়ায় এবং জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় ভিয়েতনাম, ভারত, থাইল্যান্ড থেকে চাল কিনতে হচ্ছে বাংলাদেশকে।

বাংলাদেশের ক্রয় সংস্থা, খাদ্য অধিদপ্তরের ডিরেক্টর জেনারেল বদরুল হাসান রয়টার্সকে বলেন, আমরা থাইল্যান্ড থেকে দেড় লাখ টন এবং ভারত থেকে ১ লাখ টন সিদ্ধ চাল কিনব।

থাইল্যান্ড থেকে কেনা চালের দাম টন প্রতি ৪৬৫ ডলার এবং ভারত থেকে কেনা চাল টন প্রতি ৪৫৫ ডলার। বদরুল হাসান বলেন, আমাদের লক্ষ্য পূরণে আমরা ইতোমধ্যেই সব চুক্তি চূড়ান্ত করেছি।

মিয়ানমার থেকেও ১ লাখ টন চাল কেনার সিদ্ধান্ত থাকলেও সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে ঢাকা এবং নাইপিদাওয়ের মধ্যে সম্পর্কের টানাপড়েনে সেই সিদ্ধান্ত স্থগিত রয়েছে। থাইল্যান্ড এবং ভারতের সঙ্গে দ্বিতীয়বার আলোচনার পরই চাল কেনার চুক্তি চূড়ান্ত হয়েছে।

তবে ভিয়েতনামের কাছ থেকে কম খরচে চুক্তি হওয়ায় কম্বোডিয়া থেকে আড়াই লাখ টন সাদা চাল কেনার সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলাদেশ। কম্বোডিয়ার চাল টন প্রতি ৪৫৩ ডলার ধার্য্য করা হয়েছিল।

১৬ কোটি মানুষের এই দেশে প্রধান খাদ্য হচ্ছে ভাত। তাই চালের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ সরকারকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

বিশ্বকাপ মিশনে রোনালদো

কেশম দ্বীপে মার্কিন হামলা, উত্তেজনা বৃদ্ধি