,

‘নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণের শামিল’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অপ্রাপ্তবয়স্ক স্ত্রীর সঙ্গে শারীরিক সংসর্গ’কে ধর্ষণ এবং অপরাধের শামিল বলে গণ্য করা হবে বলে এক রায় দিয়েছেন ভারতের সুপ্রিমকোর্ট। বুধবার দেশটির সর্বোচ্চ আদালত এ রায় দিয়েছেন।

এই রায়ের আগে ১৮ বছরের কম বয়সী স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলেও ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারা অনুযায়ী সুরক্ষা পেত সঙ্গী। বুধবার সুপ্রিম কোর্ট রায়ে বলেন, ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারা অনুযায়ী স্বামীকে সুরক্ষা দেয়া সংবিধান এবং অপ্রাপ্তবয়স্ক স্ত্রীর মৌলিক অধিকারের লঙ্ঘন।

দেশটিতে ২ কোটি ৩০ লাখ অপ্রাপ্তবয়স্ক স্ত্রী অাছে। সুপ্রিমকোর্টের এই রায়ে তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হলো।

দেশে শিশু বিবাহ একটি বাস্তবতা এবং এ ধরনের বিয়ের রক্ষা করা উচিত; ভারতের কেন্দ্রীয় সরকারের এমন আবেদন প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট।

গত ৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি লকুর নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্রের কাছে জানতে চান সংসদ কীভাবে একটি ব্যতিক্রমী আইন তৈরি করতে পারে; যখন একজন স্ত্রীর বয়স ১৮ বছরের নিচে।

পরে ৩৭৫ ধারায় অপ্রাপ্তবয়স্ক স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ককে ধর্ষণের আওতার বাইরে রাখার বিষয়টি অবৈধ ঘোষণার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট।

ভারতের জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপ বলছে, ভারতের ১৮ থেকে ২৯ বছর বয়সী নারীদের ৪৬ শতাংশই ১৮ বছরের আগে বিয়ের পিঁড়িতে বসেছেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে