নবীনগরে খারঘর গণহত্যা দিবস পালিত
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের খারঘর গণহত্যা দিবস পালন করা হয়েছে।
এই উপলক্ষে মঙ্গলবার খারঘর গণকবরে পাশেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান আলোচক ছিলেন নবীনগর-৫ আসনের সাবেক সাংসদ অ্যাড. শাহ জিকর“ল আহমেদ খোকন।
ডাঃ আলী আজগর মোল্লার সভাপতিত্বে ও মোঃ মহিউদ্দিন আহাম্মেদ জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল, ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ পিপিএম, নবীনগর থানার অফিসার ইনচার্জ আসলাম সিকদার। এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ, বড়াইল ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, এটিএম মো¯—াফিজুর রহমান নান্না মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মাজু মিয়া, বীর মুক্তিযোদ্ধা হার“নুর রশিদ, মজিবুর রহমান, আমিনুল হক আমিন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজ, সাংবাদিক ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গণকবরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে পুষ্পস্কতবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়াও প্রশাসন এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, এলাকার প্রবীণ ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত শহীদ পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন খারঘর গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।











