,

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ১০ জনের প্রাণহানি (ভিডিও)

news-image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। প্রায় দেড় হজার ঘর-বাড়ি পুড়ে গেছে। উদ্ধার কাজ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে অসংখ্য মানুষ। সংবাদমাধ্যম বিবিসি জানায়, ক্যালিফোর্নিয়ার মদ প্রস্তুতকারক অঞ্চলে ওই আগুনে লাগার ফলে অন্তত ২০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত রোববার রাতের এই দাবানলের ঘটনায় ক্যালিফোর্নিয়ার সানোমা কাউন্টিতেই সাতজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইতিমধ্যে নাপা, সানোমা ও ইয়ুবা কাউন্টি থেকে ২০ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য ঘর ছেড়েছে। এসব অঞ্চলে ওয়াইন তৈরি হওয়ার কারণে দাবানল দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে।

এ ঘটনায় ক্যালিয়োর্নিয়ার গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ঘোষণায় গভর্নর বলেছেন, দাবানলের কারণে ঘরবাড়ি পুড়ে যাচ্ছে। আরও অসংখ্য ঘরবাড়ি হুমকির মুখে। এই মুহূর্তে উদ্ধারকাজ চালিয়ে যেতে হবে। ওইসব অঞ্চলের হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে আনতে হবে।

প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত সানোমা কাউন্টিতে সাতজন, নাপায় দুজন ও মেনডোসিনোতে একজনের মৃত্যু হয়েছে। এসব এলাকায় হাজারো একর ভূমিতে আগুন জ্বলছে। আহতসহ অনেকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নিপ্রতিরোধ বিভাগের প্রধান কিম পিমলট বলেন, প্রায় ১ হাজার ৫০০ ঘরবাড়ি ইতিমধ্যে আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

প্রতিবেদনে বলা হয়, তীব্র বাতাস, কম আর্দ্রতা ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। আবহাওয়া দপ্তর এ কারণে সানফ্রান্সিসকোতে সতর্কতা জারি করে বলেছে, এই অঞ্চলে আগুন লাগলে তা এভাবে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার ফায়ার ডিপার্টমেন্ট বলছে, ১০ হাজারেরও বেশি একর এলাকা ইতিমধ্যে পুড়ে গেছে।

গত সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ইতিহাসের ভয়াবহ দাবানল লেগেছিল। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে