,

যে ১০ দেশে পানির চেয়েও পেট্রলের দাম কম

news-image

আন্তর্জাতিক ডেস্ক :বর্তমান আধুনিক সভ্যতাকে বলা হয় জীবাশ্ম জ্বালানিভিত্তিক সভ্যতা। কারণ মাটির নিচের খনি থেকে তোলা জীবাশ্ম জ্বালানি- পেট্রল, ডিজেল, গ্যাস, কয়লা ছাড়া যে আধুনিকতার কোনো ইঞ্জিনই চলবে না। বিদ্যুৎ বা শক্তি উৎপাদনও করা যাবে না। এর মধ্যে সবচেয়ে দামি জ্বালানির একটি পেট্রল। অথচ সেই পেট্রলই কিছু দেশে পানির চেয়েও কম দামে পাওয়া যায়।

১. ভেনেজুয়েলা
দেশটিতে এখন মাত্র ০.০৩১ মার্কিন ডলারে ২.৫৫ টাকায় এক লিটার পেট্রল পাওয়া যায়। দেশটির অর্থনীতির ৫০% নির্ভর পেট্রল বেচার টাকার ওপর।

২. সৌদি আরব
দেশটি বিশ্বের সবচেয়ে বেশি খনিজ তেল উৎপাদনকারী এবং সবচেয়ে বেশি পেট্রল রপ্তানিকারক দেশ হিসেবে খ্যাত। সৌদি আরবে প্রতি লিটার পেট্রল বিক্রি হয় মাত্র ৭.৮৯ টাকায়।

৩. লিবিয়া
বিশ্বের নবম বৃহত্তম পেট্রল উৎপাদক দেশ লিবিয়া। দেশটিকে এক লিটার পেট্রল পাওয়া যায় ৯.০৪ টাকায়।

৪. তুর্কমেনিস্তান
দেশটির মানুষরা প্রতিমাসে জনপ্রতি ১২০ লিটার পেট্রল বিনামূল্যে ব্যবহার করতে পারেন। কিন্তু দেশটিতে পেট্রলের দাম নির্ধারিত নয়। ১২০ লিটারের বেশি দরকার হলে প্রতি লিটারে ১২ টাকা করে দিতে হয়।

৫. বাহরাইন
পঞ্চম বৃহত্তম তেল উৎপাদক দেশ এটি। এখানে প্রতি লিটার পেট্রলের দাম ১২.৯৮ টাকা।

৬. কুয়েত
বিশ্বের পঞ্চম বৃহত্তম তেলের রিজার্ভ রয়েছে এদেশে। প্রায় ১০ হাজার ৪০০ কোটি ব্যারেল তেল মজুদ আছে দেশটিতে। প্রতি লিটার পেট্রলের গড় মূল্য ১৪.০৫ টাকা। আর খুচরা মূল্য ১২.৪১ টাকা।

৭. কাতার
তেল উৎপাদনের দিক থেকে সপ্তম বৃহত্তম দেশ কাতার। দেশটির আয়ের প্রধান উৎসও তেল। ১৫০০ কোটি ব্যারেল তেলের মজুদ আছে দেশটিতে। প্রতি লিটার পেট্রলের দাম ১৪.৯৬ টাকা।

৮. মিশর
দেশটির সুয়েজ খাল দিয়ে প্রতিদিন ১০০ কোটি লিটার পেট্রল পারস্য উপসাগর থেকে ইউরোপের দিকে যায়। দেশটিতে প্রতি লিটার পেট্রলের দাম ১৯.০৬ টাকা। তবে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে পেট্রলের দাম ওঠা-নামা করে।

৯. ওমান
দেশটি প্রতিদিন ৬ লাখ ব্যারেল পেট্রল উৎপাদন করে। দেশটিতে প্রতি লিটার পেট্রলের দাম ১৯.৯৭ টাকা।

১০. আলজেরিয়া
আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদক। এবং বিশ্বের ১০ম বৃহত্তম তেল উৎপাদক। প্রতিদিন ১২ লাখ ব্যারেল তেল উৎপাদন করে দেশটি। দেশটির আয়ের ৬০% আসে তেল থেকে। প্রতি লিটার পেট্রলের দাম ২০.০৫ টাকা।

আর বাংলাদেশে প্রতি লিটার পেট্রলের দাম ৭০ টাকা যা ভারতে ৮০ টাকা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে