সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অখণ্ড স্পেনের দাবিতে কাতালোনিয়ায় সাড়ে তিন লাখ মানুষের সমাবেশ

news-image

অখণ্ড স্পেনের দাবিতে কাতালোনিয়ায় অন্তত সাড়ে তিন লাখ মানুষ সমাবেশ করেছে। এমন প্রেক্ষাপটে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণায় আরও কিছুদিন বিলম্ব হতে পারে বলে কাতালোনিয়ার অঞ্চলিক সরকার প্রধানের কাছ থেকে আভাস পাওয়া যাচ্ছে।

স্থানীয় সময় রোববার (৮ অক্টোবর) রাজধানী বার্সেলনাতে জড়ো হয়ে এ দাবি জানায়।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, এটি ছিলো এ পর্যন্ত সবচেয়ে বড় সমাবেশ। স্প্যানিশ ও কাতালান পতাকা হাতে সমাবেশে অংশগ্রহণকারীরা- ‘একসঙ্গে আমরা অধিকতর শক্তিশালী’সহ বিভিন্ন স্লোগান লেখা প্লাক্যার্ড নিয়ে জড়ো হয়ে কাতালোনিয়াকে স্পেন থেকে আলাদা না হওয়ার দাবি জানায়।

সমাবেশে অংশ নেয়া রেমন্ড সান নামের একজন বলেন, স্পেন থেকে আমরা বিচ্ছিন্ন হতে চাই না বলেই আজ এখানে জড়ো হয়েছি। আমরা স্পেন এবং কাতালোনিয়াকে অখণ্ড দেখতে চাই। ৫১ বছর আগে আমি ছোট একটি শহর থেকে এখানে এসেছি। স্পেন থেকে কাতালোনিয়া বিভক্ত হলে তা আমাদের জন্য ভালো হবে না।

স্বাধীনতার প্রশ্নে গত সপ্তাহে গণভোটের পর স্পেন থেকে কাতালোনিয়াকে আলাদা করে স্বাধীন ঘোষণা দেয়ার প্রারম্ভে এমন সমাবেশ হলো।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা