,

বিধবা বিয়ে করলে পুরস্কার ২ লাখ রুপি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিধবা বিয়ে করলেই পাওয়া যাবে ২ লাখ রুপি পুরস্কার। বিধবা বিয়ের উৎসাহ দিতেই ভারতের মধ্যপ্রদেশের সামাজিক ন্যায়বিচার বিভাগ এ ঘোষণা দিয়েছে।

১৮৬৫ সালের বিধবা বিয়ের আইনের পর এটাই প্রথম উদ্যোগ। এই প্রকল্প বাস্তবায়ন হলে প্রতি বছরে এক হাজার বিধবা বিয়ে হবে আশা করছে মধ্যপ্রদেশ সরকার।

জুলাই মাসে, বিধবা বিয়ের উৎসাহ দিতে কেন্দ্রীয় সরকারকে একটি নীতিমালা প্রণয়নে নির্দেশনা দেন ভারতের সুপ্রিমকোর্ট। এ নির্দেশনা বাস্তবায়ন করতেই এই পুরস্কারের ঘোষণা দিল রাজ্যটি।

এ প্রকল্প বাস্তবায়নে বছরে ২০ কোটি রুপি বরাদ্দ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। অর্থ মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়ে মন্ত্রিসভায় তোলা হবে চূড়ান্ত প্রকল্প।

এই প্রকল্পের অপব্যবহার রোধে কিছু শর্তারোপ করা হয়েছে।

শর্তগুলো হচ্ছে- বিধবাকে যে বিয়ে করবে তাকে অবিবাহিত হতে হবে। আর তার বয়স হতে হবে ১৮-৪০ বছর। এছাড়া বিয়েটা অবশ্যই জেলার কালেক্টরটে নথিভুক্ত হতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে