,

পুরুষ আত্মীয় ছাড়া হজে যেতে পারবেন ভারতের মুসলিম নারীরা

news-image

অনলাইন ডেস্ক : ভারতে মুসলিম নারীদের হজযাত্রা সংক্রান্ত নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের মন্ত্রী মুখতার আব্বাস নাকভি জানিয়েছেন, বয়স ৪৫ পেরোনো মুসলিম নারীরা পুরুষ আত্মীয় ছাড়াই দলবদ্ধভাবে হজে যেতে পারবেন। তবে এক দলে চারজন বা তার বেশি সংখ্যক নারী থাকতে হবে।

ভারতে কোনো মুসলিম নারী হজে যেতে চাইলে স্বামী বা পুরুষ আত্মীয় সঙ্গে যাওয়ার রেওয়াজ চালু আছে। এবার সেই রেওয়াজ উঠে যাক- এমনটাই চায় কেন্দ্রীয় সরকার। হজ রিভিউ কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস কর্মকর্তা আফজল আমানুতুল্লা বলেন, কোনো কোনো মুসলিম পরিবারে পুরুষ আত্মীয় ছাড়া নারীদের হজে যেতে দেওয়া হয় না। তবে এখন থেকে বয়স ৪৫ বছর হলে মুসলিম নারীদের পুরুষ আত্মীয় ছাড়াই দলবদ্ধভাবে হজে যাওয়ার অনুমতি দেবে ভারতের সরকার। তবে মুসলিমরা সেই সুযোগ নেবে কিনা, তা তাদেরই ঠিক করতে হবে। কেন্দ্রীয় সরকার জোর করে কোনো কিছু চাপিয়ে দেবে না।

ভারতে সম্প্রতি হজযাত্রা নিয়ে সরকারের নীতি পর্যালোচনার জন্য হজ রিভিউ কমিটি গঠন করে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয়। এরপর শনিবার মন্ত্রী মুখতার আব্বাস নাকভির কাছে রিপোর্ট জমা দেন হজ রিভিউ কমিটির চেয়ারম্যান আফজল আমানুতুল্লা। সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে