,

ট্রাম্পের হাতে ক্ষমতা রয়েছে, কিন্তু বিবেকবুদ্ধি নেই: আলেইদা গুয়েভারা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :কিউবা কমিউনিস্ট বিপ্লবের অন্যতম নায়ক চে গুয়েভারার মেয়ের আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘উন্মত্ততা’ মনুষ্যজাতিকেই না ‘ধ্বংস’ করে দেয়।

চে-র বড় মেয়ে ডক্টর আলেইদা গুয়েভারা মার্চই সাধারণত তার পরিবারের মুখপাত্র হিসেবে কাজ করেন।

তার অভিযোগ, জনশক্তিকে দমিয়ে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধকে ব্যবহার করছে।
কিউবার রাজধানী হাভানায় এক সাক্ষাৎকারে আলেইদা বলেছেন, মনুষ্যজাতিকে ধ্বংস করার মতো প্রচুর ক্ষমতা রয়েছে ট্রাম্পের হাতে, এবং আমরা এই মনুষ্যজাতিরই অঙ্গ। এটাই সমস্যা যে, তার হাতে ক্ষমতা রয়েছে, কিন্তু বিবেকবুদ্ধি নেই।

আগামী ১০ বছর পর কিউবাকে তিনি কীভাবে দেখছেন, এই প্রশ্নের জবাবে ৫৭ বছরের আলেইদা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের উন্মত্ততার ওপর অনেক কিছুই নির্ভর করছে।

ট্রাম্পের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন, আমরা বুঝছি না বা আমরা বুঝতে চাইছি না যে, আমাদের বিশ্বকে আমরাই ধ্বংস করছি..সেই ধ্বংসের আগে আমাদের মধ্যে রয়েছে একটা অভাবনীয় আলস্য এবং তার মতো উন্মত্ত ব্যক্তি ক্ষমতায় রয়েছেন, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

আলেইদা বলেছেন, এই অবস্থা থেকে সবাইকে জেগে উঠতে হবে। কারণ, হাতে খুব বেশি সময় নেই।

উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্প ২০১৪-তে প্রেসিডেন্ট বারাক ওবামার কিউবার সঙ্গে চুক্তির বিরোধিতা করেছিলেন। ওই চুক্তিতে ১৯৬১-তে ছিন্ন হয়ে যাওয়া সম্পর্ক নতুন করে গড়ে তোলার বন্দোবস্ত হয়।

ক্ষমতায় এসেই গত জুনে প্রেসিডেন্ট ট্রাম্প কিউবার সঙ্গে যাতায়াত ও ব্যবসার ক্ষেত্রে নয়া নিয়ন্ত্রণ আরোপ করেন।

আলেইদা বলেছেন, এ ধরনে অবরোধে ডায়গনোস্টিকস ও প্রযুক্তি ক্ষেত্রে প্রভাব পড়েছে। কাজেই কিউবাকে বিকল্পের খোঁজ করতে হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রে রোগ প্রতিরোধই কিউবার মৌলিক নীতি হয়ে দাঁড়িয়েছে। এবিপি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে