,

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ঘূর্ণিঝড় ন্যাটের আঘাত, মধ্য আমেরিকায় নিহত ২৫

news-image

মধ্য আমেরিকার তিন দেশে তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স সংলগ্ন মিসিসিপি নদীর বুকে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ন্যাটে। মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মধ্য আমেরিকায় এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত হয়েছেন ২৫ জন।

মধ্য আমেরিকার তিন দেশে তাণ্ডবের পর যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স সংলগ্ন মিসিসিপি নদীর বুকে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ন্যাটে। মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্রকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মধ্য আমেরিকায় এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত হয়েছেন ২৫ জন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৩৭ কিলোমিটার বেগে মিসিসিপি নদীর বুকে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি এখন উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে। মিসিসিপি উপকূলে দ্বিতীয়বারের মতো এটি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের আলাবামা, লুইজিয়ানা, মিসিসিপি ও ফ্লোরিডার একাংশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লুইজিয়ানার জন্য জরুরি প্রমানবিক সহায়তার প্রস্তুতি রাখতে বলেছেন। এসব অঙ্গরাজ্যের নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার রাতে ঝড়টি যুক্তরাষ্ট্র অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় ন্যাটেএর আগে ন্যাটের তাণ্ডবে মধ্য আমেরিকার তিন দেশে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিকারাগুয়ায় ১৩ জন, কোস্টারিকায় আটজন, হন্ডুরাসে তিনজন এবং এল সালভেদরের একজন রয়েছেন। এখনও নিখোঁজ রয়েছে অন্তত ২০ জন।

ব্যাপক ঝড়ো বাতাস থাকলেও ঘূর্ণিঝড় ন্যাটে গত মাসে আঘাত হানা মারিয়া ও ইরমা’র মতো ততটা শক্তিশালী নয়। এখন পর্যন্ত ন্যাটের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপদ্রুত এলাকায় অতিবৃষ্টিতে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই ঝড়ের কারণে ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে