,

ঘানায় পরমাণু কেন্দ্রের সামনে ভয়ঙ্কর বিস্ফোরণ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ঘানার রাজধানী আক্রা৷ সেদেশের পরমাণু কেন্দ্রের সামনেই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, যে তা বোঝা গেছে প্রায় দু’মাইল দূর থেকেই৷ বহু দূর থেকে বিস্ফোরণের আগুনও দেখা গেছে৷ যার জেরে গোটা শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে৷ হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালাতেও শুরু করেন৷ খবর দ্যা গার্ডিয়ানের।

বিস্ফোরণে নিহতের খবর পাওয়া গেছে। তবে সঠিক সংখ্যা জানা যায়নি৷ এছাড়া বেশ কয়েকটি গাড়ি ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে৷ ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছেছে৷ দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন৷ আশপাশের এলাকায় আরও তিনটি গ্যাস ও পেট্রোল পাম্প রয়েছে৷ ফলে সেখানেও যাতে আগুন না ছড়ায়, সেদিকেও লক্ষ্য রাখতে হচ্ছে দমকলের কর্মীদের৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় গোটা শহর তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে৷ সেখানকার গ্যাস স্টেশনে ওই বিস্ফোরণ হয়৷ আতঙ্ক আরও বাড়ে কারণ, ওই গ্যাস স্টেশনের সামনেই রয়েছে ঘানা অ্যাটমিক রিসার্চ সেন্টার৷ সেখানেই পরমাণু গবেষণা হয়৷ ফলে বড় দুর্ঘটনার আশঙ্কা সঙ্গে সঙ্গে শহরে ছড়িয়ে পড়ে৷ তবে শেষ পর্যন্ত তেমন কিছু ঘটেনি বলেই জানা গেছে৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে