,

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি উত্তর কোরিয়ার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আবারও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। ধারণা করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে পৌঁছনোর সক্ষমতা রাখবে। পিয়ংইয়ং সফর শেষে রাশিয়ার এক কূটনীতিক শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, পার্লামেন্টের নিম্নকক্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য আন্তন মরজভ এবং আরো দুই আইনপ্রণেতা গত ২ থেকে ৬ অক্টোবর পিয়ংইয়ং সফর করেছেন।

মরজভ বলেছেন, ‘তারা (পিয়ংইয়ং) দূরপাল্লার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এমনকি তারা আমাদেরকে গাণিতিক হিসেবও দেখিয়েছে, যাতে তাদের বিশ্বাস, এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হানতে সক্ষম হবে।’

তিনি বলেন, ‘আমরা যতদূর বুঝতে পেরেছি, তার অদূর ভবিষ্যতে তারা আরো একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে চাইছে। সার্বিকভাবে তারা যুদ্ধের মনোভাবে রয়েছে।’

গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর জের ধরে দেশটির ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। তবে উত্তর কোরিয়া হুমকি দিয়ে জানিয়েছিল, কোনো নিষেধাজ্ঞাই তাদেরকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে পিছিয়ে রাখতে পারবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে